Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্য কমিশনের Advisory-তে স্থগিতাদেশ, Division Bench-এ যাচ্ছে রাজ্য

স্বাস্থ্য কমিশনের মোট ২৬টি Advisory-তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের Single Bench। এবার Division Bench-এ যাচ্ছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) বেসরকারি হাসপাতালগুলিকে(Private Hospitals) নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের গঠিত স্বাস্থ্য কমিশনের(Health Commission) মোট ২৬টি Advisory-তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) Single Bench। এবার সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেরই Division Bench-এ যাচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে এই বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও যাবে। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির খরচখরচা নিয়ন্ত্রণের জন্য ২০১৭ সালে রাজ্য সরকার স্বাস্থ্য কমিশন গঠন করে। সেই স্বাস্থ্য কমিশন ২০২০ ও ২০২২ সালে মোট ২৬টি Advisory জারি করেছিল। সেই Advisory’র বিরুদ্ধে রাজ্যের প্রথম সারির এক কর্পোরেট হাসপাতাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। সেই মামলায় হাইকোর্টের Single Bench গত বুধবার রায়দান করে যেখানে বলা হয়, রাজ্যের স্বাস্থ্য কমিশনের জারি করা ২৬টি Advisory বা নির্দেশিকা অসাংবিধানিক। তাই সেগুলি বাতিল করা হচ্ছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টেরই Division Bench-এ যাচ্ছে রাজ্য সরকার(West Bengal State Government)।

আরও পড়ুন চুক্তিভিত্তিক Group-D কর্মীদের পদোন্নতি Group-C-তে

বুধবারের রায়ে ঠিক কী বলা হয়েছে? বুধবার কলকাতা হাইকোর্টের Single Bench’র বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তাঁর রায়ে জানান, সংবিধানের বাধ্যবাধকতা ছাড়াই সমস্ত নির্দেশিকা জারি করেছিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। নির্দেশিকাগুলি তথ্যনির্ভর ও চিন্তাভাবনার ফসল নয়। নির্দেশিকার একাধিক জায়গা অন্ধকারাচ্ছন্ন রয়ে গিয়েছি। সেখানে কোনও সুচিন্তিত মতামত নেই। সেকারণে কোভিড রোগী ছাড়া অন্য Clinical Establishment’র ক্ষেত্রে সমস্ত রোগীর জন্য যে রেট ধার্য করা হয়েছে, তা The West Bengal Clinical Establishment আইন ২০১৭-র সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেi কারণেই ২০২১ সালের ২ জুলাই জারি করা নির্দেশিকা অযৌক্তিক ও সংবিধানের ১৯(১)জি ধারার পরিপন্থী। সেকারণেই জারি করা নির্দেশিকাগুলিকে অসাংবিধানিক হিসাবে গণ্য করা হচ্ছে এবং মামলাকারীর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন দলকে হারাতে মুর্শিদাবাদে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের ৪ সংখ্যালঘু বিধায়কের

পাশাপাশি রায়ে এই কথাও বলা হয়েছে যে, The West Bengal Clinical Establishment Regulatory Commission-কে তাঁদের দেওয়া সমস্ত নির্দেশিকা বা Advisory প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং তাদের জারি করা হার ও চার্জ মামলাকারীর ক্ষেত্রে কোনওভাবেই প্রযোজ্য হবে না। কারণ সেটি The West Bengal Clinical Establishment সংক্রান্ত আইনের ৩৮(১)(৪) ধারার পরিপন্থী। এই রায় সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, রায়ের কপি হাতে পেয়েছি। আমরা ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00