Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই মেয়ে মুম্বইয়ে, জানলার ভিতরে আটকে পড়লেন নিঃসঙ্গ বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে মেয়ে বিদেশে থাকায় বর্তমানে অনেক বাবা- মাকেই বৃদ্ধ বয়েসে একাই থাকতে হয়। এবার ফ্ল্যাটে একা থাকতে গিয়ে ভয়ংকর বিপদে পড়ল বৃদ্ধ মা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। স্থানীয় কোম্পানি পুকুর এলাকায় একটি আবাসনের চার তলায় একাই থাকেন ৭২ বছর বয়সী বৃদ্ধা মধুশ্রী গঙ্গোপাধ্যায়। কাচ পরিষ্কার করার জন্য তিনি উঠেছিলেন বক্স জানলার ভিতরে।

তবে বাইরে থেকে লক হয়ে যাওয়ায় জানালার ভিতরেই আটকে পড়েন তিনি। কী করবেন কিছু বুঝে উঠতে না পেরে সেখান থেকেই চিৎকার করে ডাকতে থাকেন এলাকাবাসীকে। শেষ পর্যন্ত চেঁচিয়ে প্রতিবেশীদের থেকে সাহায্য চান তিনি৷ প্রতিবেশীরাই তখন দমকলে খবর দেন৷ তবে দরজা বন্ধ থাকায় দমকল বাহিনীরা ফ্ল্যাটে ঢুকতে পারেনি । তাই বাধ্য হয়েই দরজা ভেঙ্গে উদ্ধার করতে হয় বৃদ্ধাকে।

এতক্ষণ পর বাইরে বেরতে পেরে মুখে হাসি ফোটে বৃদ্ধার চোখে মুখে। বক্স জানলা থেকে উদ্ধার হয়ে মধুশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, ‘জানালার কাচ পরিষ্কার করতে গিয়ে আচমকাই আটকে পড়েন। পরে দমকল এসে উদ্ধার করে।’ প্রতিবেশীরা জানিয়েছে, ওই বৃদ্ধার দুই মেয়ে চাকরি সুত্রে মুম্বাইতে থাকে । ফলে সময়ে অসময়ে তাঁরাই মধুশ্রীদেবীর পাশে থাকেন৷ তাদের সহায়তায় এদিন সুস্থভাবে উদ্ধার হন মধুশ্রীদেবী। দমকল বাহিনী ঠিক সময় না আসলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই মধুশ্রীদেবী  প্রতিবেশীদের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন দমকল কর্মীদের। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00