Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আন্তর্জাতিক ‌নারী দিবসে ক‍্যুইজ মাস্টার পুলিশ সুপার, উত্তরদাতা ছাত্র-ছাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট ও বালুরঘাট: নারী দিবসে ক‍্যুইজমাস্টার পুলিশ সুপার স্বয়ং। উত্তরদাতা ছাত্র-ছাত্রীরা। আন্তর্জাতিক নারী দিবসে বিগত বছরগুলিতে মহিলাদের মিছিল, নারীদের অধিকার নিয়ে তর্ক বিতর্ক বা আলোচনা সভার পাশাপাশি নারীদের উদ্দেশ্যে গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা খুবই পরিচিত। কিন্তু এবার নারী দিবসে ক্ষুদে শিক্ষার্থীদের মনে মহিলাদের প্রতি সম্মান ও তাদের কৃতীকে গভীরভাবে শিক্ষার্থীদের মননে প্রবেশ করাতে এক অভিনব উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা ও বসিরহাট মহকুমা শাসক দফতর। শহর বসিরহাটের টাউন হলে নারী দিবস একটু অন্যভাবে উদযাপন করতে দেখা গেল। যেখানে ভারত তথা বিশ্বের মহীয়সী নারীদের নিয়ে ক্যুইজের আসর বসালেন স্বয়ং পুলিশ সুপার‌(SP)। যেখানে কুইজ মাস্টার ছিলেন স্বয়ং পুলিশ সুপার এবং উত্তরদাতার ভূমিকায় দেখা গেল পড়ুয়াদের।

বসিরহাট পুলিশ জেলার(Bashirhat Police District) পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমানের পরিচালনায় বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লক ও ৩ পৌর এলাকার ছাত্রছাত্রীরা ক‍্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যেখানে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একদিকে লতা মঙ্গেশকর, ভ্যালেন্টিনা তেরেসকোভা, মাদার টেরেসা, অন‍্যদিকে ভগিনী নিবেদিতা কখনো বা গায়ত্রী দেবী আবার কখনো বা রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার আবার সুন্দরবনের বনবিবি সংক্রান্ত প্রশ্নগুলি ছুড়ে দেন ক‍্যুইজ মাস্টার পুলিশ সুপার। এই কুইজ কন্টেস্টে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশীষ কুমার, বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিনের ক‍্যুইজ মাস্টার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান বলেন, “নারীদের প্রতি সম্মান শিক্ষার্থী তথা পড়ুয়াদের মনে যাতে ছোট থেকে গেঁথে বসে সেই জন্য আমাদের এই উদ্যোগ। পাশাপাশি রাজ্য সরকারের মহিলাদের নিয়ে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলো সম্পর্কেও তারা আরও ভালো করে জানতে পারে সেই প্রচেষ্টাই আমরা করেছি।”এদিকে,শিক্ষার আলোয় আলোকিত করার সংকল্প নিলেন প্রদীপ্তা।

৮ই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট পৌরসভার(Balurghat Municipality) বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রাতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী। ওয়ার্ডের ১২ জন মহিলা, যারা নানা কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের শিক্ষিত করে তুলতে তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র। শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয়। পৌরপ্রাতিনিধির এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য, “শিক্ষাই শক্তি, আর নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা অপরিহার্য।” তার এই উদ্যোগে শিক্ষাবঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারছেন।যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00