Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালি গুহ

গুরুতর অসুস্থ সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালি গুহ। হাই সুগারের সমস্যা নিয়ে মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালি গুহ

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালি গুহ। হাই সুগারের সমস্যা নিয়ে মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালি গুহ। মূলত একুশের বিধানসভা নির্বাচনে সুগারের সমস্যার জন্যই ভোটে সোনালিকে টিকিট দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখন একরাশ অভিমান নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে টিকিট পাওয়ার আশায় নাম লেখান সোনালি। কিন্তু একুশের নির্বাচনে বিজেপির গো-হারা হারের পর মোহভঙ্গ হয় ও ফের তৃণমূলে ফিরতে আর্জি জানান সোনালি। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর মিলেছে।

যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সুস্থ রয়েছেন প্রাক্তন ডেপুটি স্পিকার। একুশের নির্বাচনের আগে সোনালির হাই সুগারের সমস্যার জন্য টিকিট দেননি মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে সেই কথাই জানান তৃণমূল নেত্রী। কিন্তু তখন সেই কথা খারাপ লেগেছিল বলে জানান সোনালি। সংবাদমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তারপরেই তদকালীন বিজেপিতে থাকা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে গেরুয়া শিবিরে যোগদেন তিনি। কিন্তু ভোটের রেজাল্ট সামনে আসতেই ফের তৃণমূলে ফেরার পথ খুঁজতে থাকেন সোনালি। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলে ফেরানো হয় নি তাঁকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00