Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ের পচাগলা দেহ আগলে ছেলে, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃতার ছেলেকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের পচাগলা মৃতদেহ (Dead Body) আগলে বসে রইলেন ছেলে। মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে (Sagardighi) এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃতার ছেলেকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির পোপার গ্রামে মায়ের মৃতদেহ আগলে বেশ কয়েকদিন বসে ছিলেন মৃতার ছেলে। শনিবার স্থানীয়রা মৃতার বাড়ি থেকে পচা দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় তাঁরা অবশেষে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘরের দরজা ভেঙে দেখা যায় মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছে ছেলে। সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পূর্ণিমা দাস। ধৃত ছেলের নাম সর্বেশ্বর দাস। স্থানীয়রা জানান, বাড়িতে মা ও ছেলে থাকতেন। গত তিনদিন ধরেই বাড়ি থেকে বিকট দুর্গন্ধ বের হচ্ছিল।  স্বাভাবিক মৃত্যু নাকি খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মৃতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মানসিক সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00