Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্‌ধের দ্বিতীয় দিনে সকাল থেকেই গা জোয়ারি বামেদের

বন্‌ধের আজ দ্বিতীয় দিন। আর এদিন সকাল থেকেই কলকাতায় তো বটেই, জেলায় জেলায়ও বামেদের গা জোয়ারি বেশ চোখে পড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকারের একাধিক নীতির বিরুদ্ধে দেশজুড়ে পর পর দুই দিনের বন্‌ধ(Strike) ডেকেছে বামেরা। সেই বন্‌ধের আজ দ্বিতীয় দিন। আর এদিন সকাল থেকেই কলকাতায়(Kolkata) তো বটেই, জেলায় জেলায়ও বামেদের গা জোয়ারি বেশ চোখে পড়ছে। বাসে ভাঙচুর থেকে বন্‌ধবিরোধী মানুষজনকে ধমকানো চমকানো মায় মারধর পর্যন্ত করতে দেখা যাচ্ছে তাঁদের। মিছিল বের করে রাস্তায় এসে বসে থাকা, টায়ার জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা, হুমকি দিয়ে দোকান বন্ধ করতে বাধ্য করতেও দেখা যাচ্ছে তাঁদের। তবে গতকাল ট্রেন চলাচলের ওপর যেভাবে বাধা সৃষ্টি করেছিল ধর্মঘটীরা, এদিন তাঁদের অতটা সক্রিয় হতে দেখা যায়নি।

এদিন সকালে দক্ষিণ কলকাতার যাদবপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় বামেরা মিছিল বের করার পাশাপাশি রাস্তাও অবরোধ করে। বাঘাযতীন এলাকায় ধর্মঘটের সমর্থনে সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তর নেতৃত্বে মিছিল করেন বাম সমর্থকরা। কসবাতে বামকর্মীরা(Left Workers) রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশকর্মীরা তাঁদের সরিয়ে দিতে যায়। তার জেরে উভয় পক্ষে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। সাময়িক হলেও সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবার উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দেখা যায় গাড়ির সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম। বাসেও যাত্রীসংখ্যা কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ছে। তবে কলকাতা লাগোয়া জেলাগুলিতে এদিন গতকালের মতো আর অতটা স্ক্রিয় হতে দেখা যায়নি বন্‌ধ সমর্থকদের। বিশেষ করে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এদিন সেভাবে বন্‌ধের কোনও প্রভাব পড়েনি।

উত্তরবঙ্গের(North Bengal) মধ্যে এদিন বন্‌ধ সমর্থনকারীদের সব থেকে বেশি সক্রিয় হতে দেখা গিয়েছে কোচবিহার জেলায়। সেখানে পুলিশি পাহারায় চলছে সরকারি বাস চালানো হচ্ছিল সকাল থেকেই। সেই সময় বাস আটকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া, বাসের চালককে মারধর, বাসে ভাঙচুর এবং বাধা দিতে আসা পুলিশকর্মীদের গায়ে হাত তুলতেও দেখা গিয়েছে বাম নেতাকর্মীদের। ধর্মঘটের জেরে এদিন কোচবিহার শহর থেকে কোনও বেসরকারি বাস চলছে না, বন্ধ রয়েছে সব দোকান বাজারও। এদিন সকাল থেকেই আলিপুরদুয়ার চৌপথিতে পথ অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। তার জেরে সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু গাড়ি। সাধারণ মানুষকে নাকাল হতে হয় এই অবরোধের জেরে। জলপাইগুড়ি জেলার মালবাজার, ধূপগুড়িতে এদিন সকাল থেকে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। রাস্তায় নামেনি কোনও বেসরকারি বাস। সরকারি বাসও তুলনামূলক কম চলছে জলপাইগুড়িতে। তবে এদিন আর ধর্মঘটীদের রাস্তায় তেমনভাবে দেখা যাচ্ছে না। কোথাও পিকেটিং বা মিছিলও হচ্ছে না।

দক্ষিণবঙ্গের মধ্যে এদিন বন্‌ধের প্রভাব দেখা যাচ্ছে দুই মেদিনীপুর ও বাঁকুড়া এলাকায়। পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার মেদিনীপুর টাউনের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এদিন বাস থেকে হুমকি দিয়ে যাত্রীদের নামিয়ে দেন ধর্মঘটের সমর্থকরা। সেই সময় কিছু যাত্রী তার প্রতিবাদ করলে তাঁদের মারধর পর্যন্ত করা হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ওই বাসস্ট্যান্ডে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও। এই জেলারই দাসপুরে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁরা বামকর্মীদের অবরধ সরিয়ে আবার যান চলাচল চালু করে দেন। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে আজ সকাল ৬টা থেকে অবরোধ করেন ধর্মঘটীরা। দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় সার সার গাড়ি।  সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।

অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আজ সকাল ৭টা নাগাদ অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। বীরভূমের রামপুরহাটে এদিন সকালে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়। ধর্মঘটের দ্বিতীয় দিনও বাঁকুড়ার রাস্তায় নামেনি বেসরকারি বাস। তবে সরকারি বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ছোট গাড়ি চলাচলও স্বাভাবিক। বাঁকুড়া(Bankura) জেলার গণপরিবহণ পরিষেবার বড় অংশই বেসরকারি বাসের উপর নির্ভরশীল। ফলে বেসরকারি বাস রাস্তায় না নামায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00