Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুব্রতর স্টাইলে হাতে কাগজ নিয়ে কর্মীদের ক্লাস নিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: অনুব্রতর স্টাইলে হাতে কাগজ নিয়ে কর্মীদের বিগত ভোটের ফলাফল বিশ্লেষণের ক্লাস নিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী(MLA Bikas Roy Chowdhury)।সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত আলন্দা পঞ্চায়েতের বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয় সেখানে প্রতিটি বুথেই কর্মীদের মেম্বারদের প্রধানদের উপস্থিতিতে সামনে বিধানসভা ভোটকে পাখি চোখ করে লোকসভায় এই আলুন্দা পঞ্চায়েতের বেশ কিছু বুথে লিড(Lead) কম হয়েছে। সেই সকল বুথের দায়িত্ব থাকা বুথ সভাপতিদের অনুব্রত মণ্ডলের দেখানো পথেই লিড কেন কম হল তা জিজ্ঞেস করলেন এবং বিভিন্ন বুথ সভাপতি থেকে শুরু করে দায়িত্বে থাকা কোন কমিটি তাদের অসুবিধা ও লিড কমার কারণ বীরভূম জেলা কোর কমিটি সদস্য তথা সিউড়ি বিধানসভার(Siuri Assembly) বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে জানালেন।

তার পাশাপাশি বিকাশ রায় চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাত্রে ঘুমানোর সময় আমার দুটি অঞ্চলের কথা চোখে ভেসে ওঠে ।তাদের সেই সকল মানুষদের কথা কানে বাজে। এক আলুন্দা পঞ্চায়েত ,আর অপরটি হচ্ছে সাহাপুর পঞ্চায়েত। এই দুটি পঞ্চায়েত যদি না লিড হত তাহলে হয়তো বিধানসভায় সিউড়ি মানুষের অসুবিধার কথা তুলে ধরতে পারতেন না। তার পাশাপাশি আরো জানান, ১০ বছর ধরে জেলা পরিষদের সভাধিপতি পদে থেকে যে সম্মান পাননি ।তার থেকে বেশি সম্মান পেয়েছেন বিধায়কের।

এছাড়াও এই মঞ্চ থেকে আনন্দ পঞ্চায়েতের যে সকল বোর্ড গুলিতে পিছিয়ে রয়েছে তৃণমূল সেগুলিকে ঝালিয়ে নেওয়ার টোটকা মমতা ব্যানার্জির যে প্রকল্প ভালোভাবে প্রচারের মাধ্যমে যাতে এই বিধানসভায় লিড বেশি হয় সেই পথ দেখালেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ।এছাড়াও এই মঞ্চ থেকে স্থানীয় কিছু সমস্যা কথাও তুলে ধরলেন প্রশ্নের মুখে পড়া সেই সকল দায়িত্বে থাকা বুথ সভাপতিরা। এছাড়াও এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে কংগ্রেস থেকে তৃণমূলের যোগদান করলেন ওইলন্দা পঞ্চায়েতের এক কংগ্রেসের কর্মী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00