Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাথা থেঁতলে নির্মীয়মাণ আবাসনে খুন নিরাপত্তারক্ষী, নৃশংসতার সাক্ষী আসানসোল

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আসানসোলের পূর্ব পাড়ায় নির্মীয়মাণ আবাসনে নৃশংসভাবে খুনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরে খাটের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বছর ৫০-র এক ব্যক্তি। মৃত নিরঞ্জন পাল (৫০)ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। খুনের অভিযোগ করেছেন মৃতের পরিবার।

সূত্রের খবর, কয়েক মাস আগে ওই আবাসনে কাজ করতে এসেছিলেন নিরঞ্জন পাল। তিনি মহিশীলো কলোনির বাসিন্দা। সোমবার ওই আবাসনে তাঁকে ডাকাডাকি করে সাড়া মেলেনি। সন্দেহ হয় স্থানীয়দের। ঘরে ঢুকে খাটের ওপরে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রাই। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তাঁরা এসে খাটের ওপরে রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁরাই দেহটি ফল্টে দেখেন মাথার গভীর আঘাত রয়েছে। মাথা থেতলানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারনা, ভারী কিছু দিয়ে হামলা করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীর ওপরে। মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যে আসানসোল দক্ষিণ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের দাদা মনোরঞ্জন পালের দাবি, তাঁর ভাইকে খুন করা হয়েছে।কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা বুঝতে পারছেন না। কোনও শত্রু ছিল কিনা তাও বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। এই ধরনের ঘটনায় অবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। নির্মীয়মান আবাসনে কোনও গোলমালের কারণেই এই খুন বলে অনুমান তাঁদের।

আসানসোলের ডেপুটি কমিশনার জানিয়েছেন, থানায় অভিযোগ জমা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ওই আবাসানের ধারেকাছে কোনও সিসিটিভি রয়েছে কি না তা দেখা হচ্ছে। পেলে সেই ফুটেজ দেখে কে বা  কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যাবে।  মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00