Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জগদ্ধাত্রী পুজোতে টুনি লাইট লাগাতে গিয়ে প্রাণ ঝরল বালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ জগদ্ধাত্রী পুজোর আনন্দে যখন রাজ্য জুড়ে উন্মাদনা তখনই হল ভয়াবহ দুর্ঘটনা। টুনি লাইট জ্বালাতে গিয়ে প্রাণ প্রাণ হারাল এক বালক । ঘটনাটি ঘটেছে নদিয়ায়। জগদ্ধাত্রী পুজোর টুনি লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বালকের । মৃত বালকের নাম সায়ন বৈরাগ্য। বয়স  মাত্র ১৭ বছর। তেহট্ট হাইস্কুলের ১১ ক্লাসের ছাত্র সায়ন।  দীপাবলি পুজো উপলক্ষে ইলেকট্রিক টুনি ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় ওই যুবক।

তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক  মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে  মৃতদেহটি  সংরক্ষণের জন্য রাখা হয় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে।  এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।চোখের জল বাঁধ মানছে না তার পরিজনদের।

মন ভালো নেই প্রতিবেশীদেরও। একদিনে যখন পুজোর আমেজে মেতেছে গোটা রাজ্য তখনই মায়ের কোল খালি করে চলে গেল সায়ন। মাত্র ১৭ বছরের ছেলেকে হারিয়ে ভারাক্রান্ত তাঁর বাব-মা। টুনি লাইট জ্বালাতে গিয়ে প্রাণ হারাতে হবে ছেলেকে তা তাঁরা বুঝতে পারেনি। জগদ্ধাত্রী পুজোর আগেই সায়নের বাড়িতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00