Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদহে উল্টে গেল পড়ুয়া-ভর্তি স্কুল বাস, আহত ১৫

পড়ুয়া-সহ উল্টে গেল স্কুল বাস। শনিবার দুপুরে মালদা জেলার ইংরেজবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্কুল বাসটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়া-সহ উল্টে গেল স্কুল বাস। শনিবার দুপুরে মালদা জেলার ইংরেজবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্কুল বাসটি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বাসে ৭১ জন পড়ুয়া ছিল। দুর্ঘটনার জেরে আহত হয়েছে প্রায় ১৫ জন পড়ুয়া। দুর্ঘটনার পর আহত পড়ুয়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দুটো নাগাদ পড়ুয়াদের নিয়ে আসছিল একটি বাস। তাতে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ৭১ জন পড়ুয়া ছিল। পড়ুয়াদের নিয়ে বাসটি আসার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে পড়ে যায় সেটি। মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায়। বাস উল্টে পড়ে যাওয়ার পর আহত হয় ১৫ জন পড়ুয়া। আহতদের মধ্যে কয়েকজনের মাথাতেও আঘাত লেগেছে। আহতদের মধ্যে গুরুতর জখম আট জন পড়ুয়া। এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় দমকল বাহিনী ও ট্রাফিক পুলিশের কর্তারা। পুলিশ ঘটনাস্থলে এসে আহত পড়ুয়াদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ-সহ অন্যান্য পুলিশ কর্তারা। হাসপাতালে ছুটে আসেন জখম পড়ুয়াদের অভিভাবকেরাও।

এই ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেলাম বাসটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে। বাসটি সেই সময় আস্তেই যাচ্ছিল।’ অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কী ভাবে বাসটি উল্টে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00