Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিস্ফোরক সায়ন্তন বসু, সেই আদি-নব্য দ্বন্দ্ব

আরও অভিযোগ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ‘নব্য’দের দেওয়া হয়েছে অপেক্ষাকৃত নিরাপদ আসন। সব দিক থেকে ‘ব্রাত্য’ থাকছেন ‘আদি’রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দিন সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। বরাবর ঠোঁট কাটা হিসেবেই পরিচিত ছিলেন সায়ন্তন বসু। ফের প্রকাশ্যে এলেন তিনি। থুড়ি তাঁর পাঠানো কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে প্রকাশ্যে। আর বিজেপি (BJP) নেতার নিশানায় অন্য কেউ নয়, বিজেপি শিবিরই। আর এই ঘটনাতেই চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে পদ্ম তাঁবু।

তাঁর দাবি, ‘২০১৯ মডেল ফিরিয়ে আনা হোক রাজ্য বিজেপিতে’। আর এই দাবিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন তিনি। আর সেই চিঠিতে ‘স্পষ্টবাদী’ নেতা আক্রমণ করেছেন বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বকে। তাঁর অভিযোগ, গত ১৯৮০ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজ্যে বিজেপির হয়ে যারা ‘প্রাণপাত’ করেছেন দলে এখন তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। বলা হয়েছে, অন্যদল থেকে বিশেষত, তৃণমূল (TMC) থেকে যারা বিজেপিতে এসেছে তাঁদেরকেই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও অভিযোগ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ‘নব্য’দের দেওয়া হয়েছে অপেক্ষাকৃত নিরাপদ আসন। সব দিক থেকে ‘ব্রাত্য’ থাকছেন ‘আদি’রা। আর এজন্যই বিজেপিকে হারতে হয়েছে বিধাননগর, দুর্গাপুর, পানিহাটি, ব্যারাকপুর, সিউড়ি, সিঙ্গুর, সপ্তগ্রাম, জলপাইগুড়ি, ভবানীপুর এবং কালনার মত আসনে। তিনি বলেন, এতসবের পরেও শোধরায়নি রাজ্য বিজেপি। আর এই কারণেই রাজ্য বিজেপি’র চিন্তা থাকছে আগামী পঞ্চায়েত নির্বাচনেও।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00