Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উড়িষ্যায় বাংলার শ্রমিকরা হেনস্তার প্রতিবাদে সামসেরগঞ্জে তুলকালাম , চলল টিয়ার গ্যাস , হল লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: উড়িষ্যায় হেনস্তা হতে হয়েছে বাংলার শ্রমিকদের। বাংলার ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমিকদের প্রতি কেন এই দ্বিচারিতা করা হচ্ছে সর্বত্র। মূলত মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জের(Samsherganj) পরিযায়ী শ্রমিকরা। বুধবার দুপুরে দীর্ঘ সময় ধরে সামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ড(Basudebpur Bus Stand) সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি- এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন। কিন্তু তারা এবার কাজ পাবেন কোথায়? আর খাবারই বা পাবেন কোথায়?

কেন তাদের কাজের ব্যবস্থা করা হচ্ছে না। মূলত এই দাবিতেই তারা পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.)  বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে লাঠিচার্জ(Lathi Charge) করার পাশাপাশি, টিয়ার গ্যাসও চালাতে হয় পুলিশকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পরিস্থিতি রয়েছে থমথমে। তবে যে কোনো সময় ঘটতে পারে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা।

যদিও সেই বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে পুলিশ। গাড়ি চলাচল শুরু হয়েছে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা যদি এই নিজের রাজ্যে কাজ না পায় তাহলে তারা বৃহৎ আন্দোলন শুরু করবে। কারণ তাদের উড়িষ্যা থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।এদিন এই অবরোধের দরুন সামসেরগঞ্জে জাতীয় সড়ক(National High Road) দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00