Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাঁচলে সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি লুঠ গয়না-সহ লক্ষাধিক টাকা

দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল এক  ভারতীয় সেনাকর্মীর বাড়িতে। মালদহ জেলার চাঁচলের  উওর বসন্তপুরের সাহা পাড়া এলাকার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল এক  ভারতীয় সেনাকর্মীর বাড়িতে। মালদহ জেলার চাঁচলের  উওর বসন্তপুরের সাহা পাড়া এলাকার ঘটনা। শুক্রবার গভীর রাতে ডাকাত দল সেনাকর্মীর বাড়িতে তাণ্ডব চালায়। বাড়ি থেকে ৬ ভরি সোনার গয়না-সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ। একইসঙ্গে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের বাসিন্দা এক সেনাকর্মীর বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। কর্মসূত্রে ওই সেনাকর্মী বাইরে রয়েছেন। বাড়িতে কেবল তাঁর বৃদ্ধ বাবা-মা থাকেন। এদিন রাতে বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তাণ্ডব চালায় ৬ জনের একটি ডাকাত দল।ওই দম্পতি ডাকাত দলকে বাধা দিতে গেলে তাঁদেরকে দুষ্কৃতীরা মারধর করে বলেও অভিযোগ উঠেছে।

গোটা বাড়িতে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় ডাকাত দল। ঘরের আসবাবপত্র-সহ একাধিক জিনিষ পত্র ভাঙচুর করে দুষ্কৃতীরা। বাড়ি থেকে ৬ ভরি সোনার গয়না-সহ লক্ষাধিক টাকা লুঠ করে তারা। এর পর সেগুলি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।  এই ডাকাতির ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও। ডাকাতদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তল্লাশি অভিযান চালালেও একজনকেও এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00