Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়মিত চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না, রাজ্যকে বার্তা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে। কিন্তু তা নিয়মিত ভাবে করা যায় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুক্তির ভিত্তিতে আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিকে ঘিরে মামলায় রাজ্য সরকারকে(West Bengal State Government) বড় বার্তা দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। জানিয়ে দিল, ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ(Contractual Appointments) করা যেতে পারে। কিন্তু তা নিয়মিত ভাবে করা যায় না। অর্থাৎ রাজ্যের এতদিনের চুক্তি ভিত্তিক নিয়োগগুলি অসাংবিধানিক নয়। তবে বার বার তা করা যাবে না। এই রায়ের দরুণ গত ১৩ বছরে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তি ভিত্তিক কাজের জন্য যে সব কর্মী(Contractual Workers) নিয়োগ হয়েছিল, তা বাতিল হচ্ছে না। যে যেমন চাকরি করছিলেন তা তেমনই করবেন। রাজ্যে এখন প্রায় ৫ লক্ষ চুক্তি ভিত্তিক কর্মী রয়েছেন। এদিন কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণ তুলে ধরেছে তাতে তাঁদের চাকরি(Serviced Saved) হারাবার অন্তত কোনও আশঙ্কা নেই।  

আরও পড়ুন, লাভলিকে কড়া বার্তা তৃণমূলের, থানায় FIR সিপিআইএম নেতার

গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। এদিন অর্থাৎ মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে আদালত তাঁর পর্যবেক্ষণ তুলে ধরে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে। কিন্তু তা নিয়মিত ভাবে করা যায় না। এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে। দেশের আর কোথাও এমন হয় না। ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর সিঙ্গল বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল, আপাতত তা বহাল থাকবে। সর্বত্র কী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে? চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কী ভাবে? আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন, তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি নেবেন কেন? তখন দায়িত্ব কে নেবেন?’  

আরও পড়ুন, পুজো অনুদানে বরাদ্দ হয়ে গিয়েছে ৩৮৫ কোটি, টাকা ছাড়া হতে পারে শুক্রবার থেকে

উল্লেখ্য, রাজ্য চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয় ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর জারি হওয়া অর্থ দফতরের বিজ্ঞপ্তির ভিত্তিতে। সেই হিসাবেই রাজ্য সরকার তাদের বিভিন্ন দফতরের চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করেন। এদিন যে মামলায় কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণ তুলে ধরেছেন, সেই মামলায় মামলাকারীদের দাবি ছিল, রাজ্য সরকারের যাবতীয় চুক্তি ভিত্তিক নিয়োগ অসাংবিধানিক। তাই তা বাতিল করা হোক। যদিও এদিন কলকাতা হাইকোর্ট সেই মর্মে কিছুই বলেনি। রাজ্যে এখন যে ৫ লক্ষ চুক্তি ভিত্তিক কর্মী রয়েছেন তাঁদের মধ্যে আছেন, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, অনারারি স্বাস্থ্যকর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস ভলান্টিয়ার, অক্সিলিয়ারি দমকলকর্মী মায় তথ্যপ্রযুক্তি কর্মীরাও। চুক্তিতে নিযুক্ত এই কর্মীরা কেউ ৬০, কেউ ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00