Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি ফেরার টাকা জোগাতেই হিমশিম, ছেলেরা পৌঁছানোর আগে হয়ে গেল বাবার শেষকৃত্য

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: মানুষের জীবনেই বাবা-মা এক আশ্রয়ের নাম। জীবনে বোধহয় সবথেকে যন্ত্রণাময় অধ্যায় হল বাবা-মায়ের না থাকা। রাজগঞ্জ ব্লকের আকারিগছ এলাকায় এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা চোখে জল এনে দেওয়ার মতো। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাবার। খবর পেয়ে যেতে পারেননি ছেলেরা। তাঁরা এখনও ট্রেনে। যখন পৌঁছাবেন ততক্ষণে শেষকৃত্য হয়ে গিয়েছে। বাবাকে আর শেষ দেখা দেখা হবে না ছেলেদের।

জানা গিয়েছে, মৃতের দুই ছেলেই কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখানে বসেই তাঁরা পেয়েছিলেন বাবার মৃত্যু সংবাদ। অত দূর থেকে বাড়ি আসতে তো টাকা লাগে। এদিকে অভাবের তারণাতেই তো বাড়ি থেকে এত দূরে কাজ করতে যাওয়া। তাই প্রথমে টাকাই জোগাড় করা যায়নি। একসময় জোগাড় হল, ছেলেরাও ট্রেনে চড়ে বাড়ি গেলেন। কিন্তু ততক্ষণে বাবার চিহ্নটুক্লুও নেই।

শুক্রবার রাতে গন্ডার মোড়-সাহুডাঙ্গি রাজ্য সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন বছর ষাটের ধীরেন সরকার। আচমকা দ্রুত গতিতে আসা একটি বাইক ধাক্কা মারে তাঁকে। বৃদ্ধ হাড় ভালই যখন হয় তাতে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তড়িঘড়ি ধীরেনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। চলছে তদন্তও। বাইক আরোহীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। শনিবার সন্ধ্যায় ময়না তদন্তের পর মৃতদেহ এলাকায় নিয়ে আসা হয়। স্থানীয় একটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ধীরেনের।

ধীরেন সরকারের স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছেন। দুই ছেলে কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাই বাড়িতে একাই থাকতেন ধীরেন সরকার। শুক্রবার রাতে ছেলেরা বাবার মৃত্যুর খবর পায়। কিন্তু তারপরেও তাঁদের পক্ষে সম্ভব ছিল না দ্রুত বাড়ি ফিরে আসা। কেরল থেকে কলকাতা আসতে গেলে এক থোক অনেকটা টাকার দরকার।

একসঙ্গে অতটা টাকা জোগাড় করা সম্ভব ছিল না। কিছুটা টাকা জোগাড় করে কোনওরকমে দুই ভাই হিরণ ও সুজিত ট্রেনের জেনারেল কামরায় বসে বাড়ির দিকে রওনা হন শনিবার।

কিন্তু বৃদ্ধের দেহ রাখা যেত না আর। তাই তাঁর শেষকৃত্যে হাত লাগান দূর সম্পর্কের এক আত্মীয় শুভরাজ সরকার ও প্রতিবেশীরা। শুভরাজ পার্শ্ববর্তী গ্রামে থাকেন। তিনিই সব কাজ করেছেন।

জানা গিয়েছে, আর্থিক অসঙ্গতির কারণে সরাসরি হাওড়ার ট্রেন পাননি হিরণ ও সুজিত। তাদের বারবার ট্রেন পরিবর্তন করে আসতে হবে। ফলে বাড়ি পৌঁছাতে অন্তত রবিবার মধ্যরাত বা সোমবার হয়ে যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00