Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণেশ্বরে বস্তিতে চরমবাধার মুখে পরে উচ্ছেদ অভিযান বন্ধ রাখল রেল কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি:উৎসবের মরসুম কাটতে না কাটতেই দুশ্চিন্তার মেঘ জমা হয়েছে দক্ষিণেশ্বরের রেল বস্তিতে । সামনে রয়েছে ছট পুজো ,সেই মুহূর্তে রেল প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দক্ষিণেশ্বর(Dakhineswar) রেল বস্তি উচ্ছেদ করবার উদ্যোগ গ্রহণ করা হয়। এই নিয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পঞ্চম বার এই অঞ্চলে মানুষদেরকে উচ্ছেদ করার জন্য রেল প্রশাসনের(Rail Administration) পক্ষ থেকে উদ্যোগী হয়।

এই রেল বস্তিতে প্রায় ৫০ থেকে ৬০ বছর ধরে এখানে মানুষ বসবাস করেন। এখানকার মানুষের একটাই দাবি সব জায়গায় মানুষকে যখন উচ্ছেদ করা হয় তাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা হয়। তবে রেল প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে বস্তিবাসীদেরকে পুনর্বাসন দেবে না কেন? পুনর্বাসন না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই রেল বস্তির তিনটে গেটকেই আটকে বস্তিবাসিরা উচ্ছেদের ভয়ে রান্নাবান্না বন্ধ করে তাদের শিশুসন্তানদেরকে নিয়ে গেটের সামনে বসে রয়েছেন। তাদের দাবি পুনর্বাসন দিলেই আমরা রেলের জায়গা ছেড়ে দিয়ে চলে যাব। যতক্ষণ না পর্যন্ত পুনর্বাসন দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্তই আমাদের এই আন্দোলন(Movement) চলবে।

ঘটনাস্থলে পেলোডা এবং রেল পুলিশের(Rail Police) ফোর্স আসলে উত্তেজনা দেখা দেয়। তবে শেষমেষ বাধার মুখে পড়ে শুক্রবারের মতো উচ্ছেদ অভিযান থেকে পিছু হটতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।তবে রেল পুলিশ শুক্রবার ফিরে গেল আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ওই রেল বস্তিতে ঢোকার মূল গেটে প্লাস্টিক পেতে তারা তাদের পরিবার নিয়ে অবস্থান চালাচ্ছেন দিনরাত্রি। যাতে রাতের অন্ধকারে বা পুনরায় সেখানে উচ্ছেদ করতে না পারে রেল প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00