Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টির কামনায় বট-পাকুর গাছের বিয়ে, পাত পেড়ে খেলেন ২,২০০ জন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে বাড়ছে তাপমাত্রা। নেই বৃষ্টির পূর্বাভাস। তাই  গাছ লাগানোর বার্তা আর বৃষ্টির কামনায়  বট-পাকুর গাছের বিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রূপাহার তুলসিপাড়া গ্রামে। কার্ড ছাপিয়ে দেওয়া হল বিয়ে। আমন্ত্রিত ছিলেন প্রায় ২২০০ জন বাসিন্দা।

বট- পাকুর গাছের বিয়ে শুরু হয় রাত ১১ টা ৪৩ মিনিট থেকে। সাধারণ মানুষের মত ছিল বিয়ের প্রস্তুতি। তবে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে এ হল বট গাছ আর পাকুর গাছের বিয়ে। গ্রামের এক প্রান্তে একসঙ্গে বেড়ে ওঠা পাত্র পাকুড় ও পাত্রী বট গাছের মধ্যে বিয়ে দেওয়া হয়। আর তাদেরকে সাজানো হয়েছিল শাড়ি, ধুতি, শাখা, সোনা ও রূপোর অলঙ্কার দিয়ে।

উল্লেখ্য, বট- পাকুরের বিয়ে হয় শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে। দিক মন্ত্রোচ্চারণে দুই গাছের বিয়ে দেন পুরোহিত। ছিলেন কনে ও বরের বাবা ও মা। এমনকি আত্মীয় স্বজনরাও। তাদের বিয়েতে খাওয়ানো হয়েছিল ভাত, ডাল, ২ রকমের সবজি, পায়েস।  একেবারে সাধারণ মানুষদের মত তাদের বিয়েটা হয়েছিল। তবে এই বিয়ের মূল বার্তা ছিল-‘ গাছ লাগাও প্রাণ বাঁচাও ।‘ কিন্তু এই বিয়ের পর কি রাজ্যে দেখা মিলবে বৃষ্টির, সেটাই এখন মূল বিষয় ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00