Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রঘুনাথগঞ্জে বাংলাদেশি যুবক গ্রেফতার,চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গিপুর ফাঁড়ির(Jangipur Fari) পুলিশ রঘুনাথগঞ্জের(Raghunathganj) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহালদারপাড়া বাঁধ এলাকায় হানা দেয়। সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় ধরা পড়ে এক বাংলাদেশি যুবক।ধৃত যুবকের নাম মজিদ শেখ। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সিবগঞ্জ থানার(Sibganj P.S.) রামনাথপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয়। সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।অমিত কুমার সাও ,পুলিশ সুপার(SP) ,জঙ্গীপুর বলেন, পুলিশি নজরদারি জোরদার চলছে তার দরুন একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও চোরা চালান কারবারি এবং অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে। এই নজরদারি আরো জোরদার করা হবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদএবং মালদার সীমান্তবর্তী এলাকা গুলিতে জোরালো আলো লাগানো হয়েছে।

ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) সংখ্যা বাড়ানো হয়েছে। দিনের পাশাপাশি রাতে নজরদারি এবং টহলদারি জোরদার করা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী নদী শাস্ত্রে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল। উদ্দেশ্য ছিল গরু পাচার করার পাশাপাশি অস্ত্র চোরাচালানের।ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে কোন চক্রের যোগাযোগ রয়েছে তা জানতে তাকে হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে। ধৃতের সঙ্গে আর কেউ ভারত ভূখণ্ডের প্রবেশ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00