Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিংহের গর্জন গিয়েছে হারিয়ে, কুড়মিদের পুরুলিয়ায় লড়াই দুই ফুলে

কুড়মিরা জানিয়ে দিয়েছে বিজেপিকে আর সমর্থন নয়। তাঁদের এই ঘোষণা, অবস্থান ও পদক্ষেপ পুরুলিয়ার মাটিতে তৃণমূলের জয় সুনিশ্চিত করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বুথ মুখী হবেন পুরুলিয়ার জনতা। বেছে নেবেন তাঁরা আগামী ৫ বছরের জন্য এই জেলা থেকে দিল্লির সংসদ ভবনে প্রতিনিধিত্ব কে করবেন। ১৯৫৭ সালে তৈরি হওয়া এই লোকসভা কেন্দ্র টানা ৩৭ বছর ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। কিন্তু অযোধ্যা পাহাড়ের সেই দেশে এখন সিংহের গর্জন গিয়েছে থেমে। আর তাই সেই লোকসভা কেন্দ্র জিততে এবার লড়াই হচ্ছে দুই ফুলের মধ্যে, ঘাসফুল আর পদ্মফুল। এই লড়াইয়ের আবার নির্ণায়ক হয়ে উঠতে চলেছেন কুড়মি সমাজের(Kurmi Society) নির্দল প্রার্থী। তিনি যে শিবিরের ভোট কাটবেন, কার্যত তাঁর পরাজয় নিশ্চিত। কেননা পুরুলিয়া লোকসভা কেন্দ্র(Purulia Constituency) হচ্ছে বাংলার একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে কুড়মি ভোট রয়েছে ৪০ শতাংশ। এই কুড়মিদের সমর্থনেই ২০১৯ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্র ২ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি(BJP)। আর এবার সেই কুড়মিরাই জানিয়ে দিয়েছে বিজেপিকে আর সমর্থন নয়। কার্যত তাঁদের এই ঘোষণা, অবস্থান ও পদক্ষেপ ভোট শুরুর আগেই পুরুলিয়ার মাটিতে তৃণমূলের(TMC) জয় সুনিশ্চিত করে দিয়েছে।

বলরামপুর, বাঘমুন্ডী, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর ও পাড়া – এই ৭ বিধানসভা কেন্দ্র নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের গঠন। ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত টানা ১৪ বছর পুরুলিয়া লোকসভা কেন্দ্র ছিল লোক সেবক সঙ্ঘের দখলে। ১৯৭১ সালে এই কেন্দ্রের দখল নেয় কংগ্রেস। কিন্তু ১৯৭৭ সাল থেকে এই কেন্দ্র চলে যায় বামেদের দখলে। আরও বলা ভাল, ফরওয়ার্ড ব্লকের দখলে। ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন চিত্তরঞ্জন মাহাতো। ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন বীর সিং মাহাতো। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন নরহরি মাহাতো। ২০১৪ সালে এই কেন্দ্রের দখল নেয় তৃণমূল। সাংসদ হন মৃগাঙ্ক মাহাতো। কিন্তু ২০১৯ সালে এই কেন্দ্রের দখল নেয় বিজেপি। সাংসদ হন জ্যোতির্ময় সিং মাহাতো(Jyotirmay Singh Mahato)। এবার কে? সেই প্রশ্নই এখন ঘুরছে অযোধ্যা পাহাড়ের দেশে। বামেদের বিচারণভূমিতে ২০১৪ সালে তৃণমূল জিতেছিল ১ লক্ষ ৫৩ হাজার ভোটের ব্যবধানে। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৪ লক্ষ ৬৮ হাজার ভোট। বাম প্রার্থী পেয়েছিলেন ৩ লক্ষ ১৪ হাজার ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ২ লক্ষ ৫৭ হাজার ভোট। আর বিজেপি পেয়েছিল মাত্র ৮৬ হাজার ভোট। তৃণমূলের সেই জয়ের নেপথ্যে ছিল বাম আর কংগ্রেসের মধ্যে কোনও জোট না হওয়ার ঘটনা।

উনিশের ভোটেও কিন্তু বাম-কংগ্রেস জোট হয়নি। কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক উভয়ই এই আসনে প্রার্থী দিয়েছিল। তারপরেও দেখা গিয়েছিল, কুড়মিরা দুই হাত তুলে সমর্থন দিয়েছে বিজেপিকে। এতদিন তাঁদের ভোট যেত ফরওয়ার্ড ব্লকের দখলে। কার্যত কুড়মি ভোটের দৌলতেই পুরুলিয়ার মাটিতে ফরওয়ার্ড ব্লকের বাড়বাড়ন্ত। কিন্তু উনিশে সেই ছবি গিয়েছিল বদলে। জয়ী হয়েছিলেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। সেটাও ২ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। পেয়েছিলেন ৮ লক্ষ ৬৮ হাজার ভোট। দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৪ লক্ষ ৬৩ হাজার ভোট। কংগ্রেস পেয়েছিল মাত্র ৮৪ হাজার ও ফরওয়ার্ড ব্লক পেয়েছিল মাত্র ৬৮ হাজার ভোট। কার্যত এই নির্বাচনে বামেরা যেমন কুড়মিদের ভোট হারিয়েছিল, তেমনি বিজেপি পেয়েছিল সেই ভোট ব্যাঙ্ক। কিন্তু এবার ভোটের শুরু থেকেই কুড়মিরা ক্ষিপ্ত হয়ে উঠেছে বিজেপির ওপরে। তাঁরা জানিয়েই দিয়েছে এবার আর বিজেপিকে সমর্থন নয়। শুধু তাই নয়, জঙ্গলমহলের ৪টি লোকসভা কেন্দ্রে কুড়মিরা এবার নিজেদের মতন করে নির্দল প্রার্থীই দাঁড় করিয়েছে। আর সেখানেই চিন্তার ভাঁজ পড়েছে গেরুয়া শিবিরের কপালে।

একুশের ভোটে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিতে জয়ী হয়েছে বিজেপি। মাত্র ২টিতে জিতেছে তৃণমূল। কিন্তু তারপরেও এই কেন্দ্রে বিজেপি মাত্র ২ হাজার ভোটে এগিয়ে আছে তৃণমূলের থেকে। আর তাই ঘুম ছুটেছে গেরুয়া শিবিরের। একে তো ২ লক্ষের ব্যবধান নেমে এসেছে মাত্র ২ হাজারে, তার ওপর সরে গিয়েছেন কুড়মিরাও। শুধু তাই নয়, উনিশের ভোটে জেতা বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর ওপর হাড়ে চটে গিয়েছেন পদ্ম শিবিরেই নেতারা। বিশেষ করে দলের আদি নেতাকর্মীরা সব বসে গিয়েছেন। আর তাই অনেকেরই অনুমান এবার এই ২৪’র ভোটে তৃণমূল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হলে হয়তো দেখা যাবে কুড়মিদের নির্দল প্রার্থী অজিত প্রাসাদ মাহাতো(Ajit Prasad Mahato) হয়তো দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপিকে তিন নম্বরে ঠেলে পাঠিয়ে। কার্যত বিজেপির পতন এই কেন্দ্রে ছিল অপেক্ষার সময় মাত্র। কিন্তু তার আগেই বিজেপির পাশ থেকে কুড়মিদের সরে যাওয়া কার্যত এই কেন্দ্রের ফলাফলকে অনেকটাই নিশ্চিত করে দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00