Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় চাই যানজটমুক্ত রাস্তা, বৈঠকে প্রশাসন

বাস ওনার্স অ্যাসোসিয়েশন, স্মল ভিকেলস অ্যাসোসিয়েশন, টোটো-অটো কন্ট্রোলারদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: পুজোর দিনগুলিতে এমনীতেই রাস্তায় সাধারণ মানুষের ভিড় বেশি থাকে। তার মধ্যে বাস, অটো, টোটো যখন যেখানে পারে দাঁড়িয়ে পড়ে। যে কোনও জায়গাতেই পার্কিং করে ফেলে গাড়ি। ফলে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবার তা এড়াতে আগেভাগে পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর প্রশাসন।

পুজোর দিনগুলিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পরিবহন ব্যবস্থা সচল রাখতে পদক্ষেপ প্রশাসনের। শনিবার জেলার বালুরঘাট ট্রাফিক পুলিশ অফিসে বাস ওনার্স অ্যাসোসিয়েশন, স্মল ভিকেলস অ্যাসোসিয়েশন, টোটো-অটো কন্ট্রোলারদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ আধিকারিকরা। পুজোর দিনগুলিতে কোন রুটে গাড়ি চলাচল করবে, কোথায় কোথায় পার্কিং ব্যবস্থা করা হবে এই সম্পর্কে বিশদে গাড়িচালকদের সঙ্গে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার ড. সোমনাথ ঝা, ডিএসপি ট্রাফিক, বালুরঘাট থানার আইসি-সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। ডিএসপি হেডকোয়ার্টার জানান, পুজোর দিনগুলিতে যে সমস্ত রুটে দর্শনার্থীদের ভিড় বেশি হয় সেই সমস্ত রুটে কম যানবাহন চালানো হবে। এছাড়া নির্দিষ্ট কিছু জায়গাতেই গাড়ি পার্কিং করা হবে, তা এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00