Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সল্টলেকের দত্তাবাদে শুরু হোম – যজ্ঞ, ভারতকে জেতাতে চলছে প্রার্থনা

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ শুরু। সেই কারণে সল্টলেক দত্তাবাদে শুরু হোম যজ্ঞ ।রবিবার দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ(High Voltage Match) শুরু। দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া-পাকিস্তান মুখোমুখি । এই ম্যাচে টসে জিতে পাকিস্তান ব্যাটিং শুরু করেছে।সেই কারণেই বিধাননগর পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক(Saltlake) দত্তাবাদ অঞ্চলের শিবাঙ্গন মন্দিরে চলছে হোম যজ্ঞ। বিধান নগর আবাসিকরা জাতীয় পতাকা ব্যাট বল সামনে রেখে এই হোম – যজ্ঞের আয়োজন করেছে। শঙ্খ বাজিয়ে স্লোগান দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রার্থনা চলছে জোর কদমে। আজ ইন্ডিয়া(India) জিতবে এই ম্যাচে এতে পুরোপুরি আশাবাদী যজ্ঞ আয়োজকরা। এদিকে,টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রিজওয়ানের।

অবশেষে হাজির মাহেন্দ্রক্ষণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ দ্বৈরথের টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পাকিস্তান দলের প্রথম একাদশে একটি পরিবর্তন ঘটেছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়া ফখর জামানের জায়গায় দলে এসেছেন ইমাম উল হক। ভারতীয দল অবশ্য অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দল নিয়েই মাঠে নামছেন রোহিত শর্মা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য পাকিস্তান এগিয়ে। এখনও পর্যন্ত ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি ৫ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে তিনটিতে। পক্ষান্তরে ভারত জয় পেয়েছে দুই ম্যাচে। তবে আইসিসির সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি সাক্ষাতে বাবর আজমদের চেয়ে অনেকটাই এগিয়ে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। তার মধ্যে ভারত জয় পেয়েছে ১৭টিতে জিতেছে। আর পাকিস্তান জিতেছে চারটিতে। একদিনের বিশ্বকাপে দুই দল আটবার মুখোমুখি হয়েছে। এক বারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮টির মধ্যে ৭টিতে জয় ভারতের।

হাইভোল্টেজ দ্বৈরথে এক ইতিহাস গড়ার হাতছানি রয়েছে ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির সামনে। বাবরদের বিরুদ্ধে মাত্র ১৫ রান করলেই তিনি একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মালিক হবেন। পিছনে ফেলবেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর ও শ্রীলঙ্কার কুমার সঙ্গক্কারাকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00