Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কথা রাখলেন বালুরঘাটের প্রদীপ্তা, নির্বাচনে জিতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন সার্টিফিকেট

বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। কথা রাখলেন তিনি। পুর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুয়ারে পুরসভা শুরু করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটে দাঁড়িয়ে নির্বাচনের আগে প্রার্থীরা হরেকরকমের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট মিটতেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা ফাঁকা বুলি ছিল। নির্বাচক অর্থাৎ সাধারাণ মানুষ এই দৃশ্য দেখে অভ্যস্ত। কিন্তু এই ছবিকে এবার ভুল প্রমাণ করলেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। কথা রাখলেন তিনি। পুর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুয়ারে সরকারের আদলে দুয়ারে পুরসভার মতো কর্মসূচি শুরু করবেন।  বলেছিলেন, পৌর নাগরিকদের পৌরসভায় যেতে হবে না, বাড়িতে বসেই মিলবে সব শংসাপত্র। নির্বাচন মিটতেই ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়ে কথা মতো দুয়ারে পুরসভার আদলে কর্মসূচি শুরু করেছেন প্রদীপ্তা দেবী।

দক্ষিণ দিনাজপুর জেলার  বালুরঘাট পুরসভায় ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন প্রদীপ্তা চক্রবর্তী। ঘটনাচক্রে এই ওয়ার্ডের বাসিন্দা বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুর নির্বাচনের আগে প্রদীপ্তা চক্রবর্তী প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষদের যে কোন প্রয়োজনে  সার্টিফিকেট এর জন্য আর পৌর নাগরিক দের পৌরসভায় যেতে হবে না,বাড়িতে বসেই মিলবে সার্টিফিকেট। মানে দুয়ারে রেশন এর মত দুয়ারে পুরসভা। জয়লাভ করে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান তিনি। পুরবোর্ড গঠন হওয়ার পরই শুরু করলেন প্রতিশ্রুতি পালন করার কাজ। পুরসভার ভাইস চেয়ারম্যান পদে আসীন হয়েই তাঁর প্রথম প্রতিশ্রুতি পালন করার উদ্যোগ নেন, পুরসভার বাসিন্দাদের প্রয়োজনীয় সার্টিফিকেট পৌছে দেওয়ার ব্যবস্থা করেন। ভাইস চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি রক্ষা করাকে বালুরঘাট পুরসভার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। তাঁরা পুরসভার এমন পরিষেবায় সন্তোষ প্রকাশ করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00