Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাহিদা থাকলেও নেই জোগান, বঙ্গে আলুর দাম কমতে সময় লাগবে কতদিন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি রাজ্যের আলুর দাম(Potato Price Hike)। প্রধান কারণ, চাহিদার তুলনায় জোগান কম। এছাড়াও ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার আলু চাষ। এদিকে উত্তরপ্রদেশ(Uttar Pradesh) থেকে ভালো মানের নতুন আলু এখনও এসে পৌঁছয়নি রাজ্যে। আরও ১০-১৫ দিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ওই আলু বাজারে বেশি পরিমাণে ঢুকলে দাম কমবে বলে আশা করছেন সরকারি টাস্ক ফোর্সের সদস্যরা।

আরও পড়ুনঃ ময়দানে মুখোমুখি ভিনিসিয়ুস-নেইমার! আসন্ন ক্লাব বিশ্বকাপে একগুচ্ছ নয়া চমক

উত্তরপ্রদেশের নতুন আলু খুব কম পরিমাণে বাজারে আসছে। চাহিদার তুলনায় জোগান কম থাকার জন্য ওই আলুর দামও যথেষ্ট বেশি। ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে নতুন আলু কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। টাস্ক ফোর্সের এক সদস্য জানিয়েছেন, উত্তরপ্রদেশের আলু বেশি পরিমাণে ঢুকতে শুরু করলে খুচরো বাজারে দাম ২৫ টাকার আশপাশে চলে আসবে। অন্যদিকে রাজ্যে উৎপাদিত নতুন আলু বাজারে আসতে আসতে জানুয়ারি মাস হয়ে যাবে। সেই কারণেই উত্তরপ্রদেশ থেকে নতুন আলুর আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাখে হরি মারে কে? ৬০ ফুট উঁচু চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়েও বেঁচে গেল কিশোরী

রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় কলকাতা সহ বিভিন্ন জেলার খুচরো বাজারে সরবরাহ করার জন্য বুধবার থেকে হিমঘরে মজুত আলু ফের বের হতে শুরু করেছে বাজারে। কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে ভালো মানের বাছাই আলুর চাহিদা বেশি। এদিকে টাস্ক ফোর্সের কর্তারা বাজার পরিদর্শন করে দেখেছেন ৩৪ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। জোগান বাড়লে হিমঘরের আলুর দাম কিছুটা কমবে বলে টাস্ক ফোর্সের আশা করা হচ্ছে। আর ১০-১৫ দিনের মধ্যে উত্তরপ্রদেশের নতুন আলু বাজারে ঢুকলে দাম একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে এমনটা মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00