Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমছে জোগান, ধর্মঘটের আগেই চড়চড়িয়ে বাড়ল আলুর দাম, চিন্তায় আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আলুর দাম(Potato Price) নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেধে গিয়েছে গোটা রাজ্যে। টাস্ক ফোর্সের অভিযানের পরই কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল আলুর দাম। মনে করা হচ্ছিল, শীতের বাজারে নতুন আলু সহ অন্যান্য শীতকালীন সবজি উঠলে দাম নিয়ন্ত্রণে আসবে। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ মোড় নিল অন্য দিকে। আগামী মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট শুরু হচ্ছে। তার আগেই এক ধাক্কায় দাম বাড়ল আলুর। এমনকি রোজই দাম বাড়ছে এই নিত্যপ্রয়োজনীয় সবজির। আজ, রবিবার বাজারে জ্যোতি আলুর দাম ৩৫ টাকা কিলো অন্যদিকে চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ ছেলের নামকরণ প্রকাশ্যে আনলেন রোহিত শর্মার স্ত্রী, কোহলি-পুত্রের নামের সঙ্গে রয়েছে বিশেষ মিল

মূলত ধর্মঘটের হুঁশিয়ারির কারণেই আচমকা এই মূল্যবৃদ্ধি ঘটেছে। ধর্মঘট বৃহত্তর রূপ নিলে কি পরিস্থিতি তৈরি হবে তা কারোর জানা নেই। সেই কারণেই ব্যাগ হাতে বাজারে ছুটছেন আমজনতা। নিজের সাধ্যমতো কিনে রাখছেন আলু্। কিন্তু বেশি করে কেনার জো নেই মধ্যবিত্তদের, কারণ চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা সাধারণ মানুষের থেকে বেশি দাম নিচ্ছে বলেও অভিযোগ উঠছে।‌

মূলত আলুর আকালের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নবান্নে আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।‌ এরপর টাস্ক ফোর্সের অভিযানের মাধ্যমে স্বস্তি ফিরছিল আলুর দামে। এদিকে বাংলা থেকে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ করা হয়েছে কড়াকড়িভাবে।ঝাড়খণ্ড-বাংলা সীমানায় রয়েছে কড়া পাহারা। আসানসোলের কুলটিতে জাতীয় সড়কের উপর ও রূপনারায়ণপুর, রুনাকুড়াঘাটের বাংলা-ঝাড়খণ্ড সীমানার চেকপোস্টে আলুবোঝাই লরি আটকাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘হাম দো, হামরা দো’ নয়, ‘হাম দো, হামরা তিন’ চান সঙ্ঘ প্রধান ভাগবত

প্রকৃতপক্ষে, ডিসেম্বর মাসে বাজারে নতুন আলুর আগমন ঘটে, ফলে স্বাভাবিকভাবেই চাহিদা অনুযায়ী জোগান বেশি থাকার জন্য দাম অনেকটাই কম থাকে অন্যান্য বছর। কিন্তু চলতি বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে আলু চাষ। ফলন ভালো না হওয়াকেই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দাবি করছেন চাষীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00