Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা ও ডাক্তারি স্টিকার লাগানো গাড়ি থেকে ৬ কেজি নিষিদ্ধ পোস্তর আঁঠা উদ্ধার,ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা এবং ডাক্তারি স্টিকার লাগান চারচাকা গাড়ি থেকে ৬ কেজি নিষিদ্ধ পোস্তর আঁঠা উদ্ধার করল কৃষ্ণনগর(Krishnanagar) কতোয়ালি থানার পুলিশ। গ্রেফতার ৫।ফের বড়োসড়ো সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার। গোপন সূত্রে খবর পেয়ে, কৃষ্ণনগর কতোয়ালি থানার পুলিশ নিষিদ্ধ পোস্তর আঁঠা সমেত ৫ জনকে গ্রেফতার করল।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে একটি গাড়িতে করে এই নিষিদ্ধ আঁঠা পাচার হচ্ছে। এরপর কৃষ্ণনগর স্টেশন রোড(Krishnagar Station Road) এলাকা থেকে তল্লাশি চালিয়ে একটি চার চাকা গাড়ি থেকে ৬ কেজি নিষিদ্ধ আঁঠা বাজেয়াপ্ত করে। ওই গাড়িতে থাকা চালক সহ ৪ জনকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটি ঝাড়খন্ড(Jharkhand) থেকে পলাশীর উদ্দেশে যাচ্ছিল। তখন পুলিশ ধরে ফেলে।

পুলিশ সূত্রে আরও খবর ধৃত ৫ জনের নাম, সজল মন্ডল বয়স ২৯, বাড়ি পলাশী পাড়ার বর্ণিয়ায়, শান্তি বর্ণি বয়স ৫৬, হাসিবুল মন্ডল বয়স ৫৫ , খাইরুল বাসার শেখ বয়স ৪০। সকলের বাড়ি কালীগঞ্জের বড় চাঁদঘর এলাকায়।আরেক ব্যক্তি মুক্কাবার হুসেন মন্ডল,বয়স ৪৩, বাড়ি পলাশীপাড়ার(Palashipara) ছোট নালদা এলাকায়। সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এর পেছনে আর কারা জড়িত, কেনই বা এই সামগ্রী পাচার করা হচ্ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00