Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার সুপারি কিলার

বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয় ওই সুপারি কিলারকে। কোলেবার সিং নামে ওই সুপারি কিলারের বাড়ি ঝাড়খণ্ডের জরিডি থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া(Purulia) জেলার ঝালদায়(Jhalda) গত ১৩ মার্চ বিকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন সেখানকার ৪ বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu)। সেই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। অভিযোগ উঠেছিল তপন কান্দুকে চেয়ারম্যান করে যাতে কংগ্রেস ঝালদার পুরবোর্ড দখল করতে না পারে তার জন্যই ওই খুনের ঘটনা ঘটানো হয়েছে। যদিও প্রথম থেকেই পুলিশের দাবি ছিল, ওই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে জানতে পারে ওই ঘটনায় সুপারি কিলার(Supari Killer) ভাড়া করা হয়েছিল। এবার সেই সুপারি কিলারকেই ঝাড়খণ্ড(Jharkhand) থেকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। এই সুপারি কিলারকে জেরা করেই পুলিশ এখন জানতে চাইছে তাঁকে কে বরাত দিয়েছিল তপন কান্দুকে খুন করার জন্য। যদিও পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তপনবাবুর ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে।

সাম্প্রতিক পুরনির্বাচনে ঝালদায় কংগ্রেস ও তৃণমূল ৫টি করে আসন দখল করে। ২টি আসন যায় নির্দলদের দখলে। এই ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে কংগ্রেস পুরবোর্ড গড়ার পথে এগোতে শুরু করেছিল। ঠিক করা হয়েছিল চার বারের কাউন্সিলর তপন কান্দুকে চেয়ারম্যান করা হবে। কিন্তু তার আগেই ১৩ মার্চ বিকালে খুন হয়ে যান তপনবাবু। ঝালদা শহরের পাশে থাকা গোকুলনগর গ্রামের কাছে ঝালদা-বাগমুন্ডি রোডের ওপরে খুব কাছ থেকে গুলি করা হয়। সেদিন ঘটনাস্থলেই মারা যান তপনবাবু। সেই ঘটনায় ঝালদার পাশাপাশি চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতেও। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে জানতে পারে সুপারি কিলার দিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। সেই সুপারি কিলারের সন্ধান শুরু করেছিল পুলিশ। শেষে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয় ওই সুপারি কিলারকে। কোলেবার সিং নামে ওই সুপারি কিলারের বাড়ি ঝাড়খণ্ডের জরিডি থানা এলাকায়। তার অপরাধের ইতিহাসে ব্যাঙ্ক ডাকাতি সহ একাধিক অভিযোগ থাকলেও খুনের অভিযোগ ছিল না। পুলিশ এখন তাকে জেরা করে জানতে চাইছে কে তাকে তপন কান্দুকে খুনের বরাত দিয়েছিল আর তার জন্য কত টাকা দেওয়া হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00