Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় রোগী নিখোঁজ শূন্য, রিপোর্ট স্বাস্থ্য দফতরের

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় (Diamond Harbour Health District) হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি বলে তথ্যে উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে এক সমীক্ষায় (Survey) রাজ্যের বিভিন্ন হাসপাতালে রেফারের প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। একইসঙ্গে বিভিন্ন জেলায় হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাও চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য কর্তাদের কপালে। তবে এই সমীক্ষায় আশার খবরও উঠে এসেছে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি বলে তথ্যে উঠে এসেছে।

সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর যে সমীক্ষা করেছে সেখানে উঠে এসেছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া ও মালদা এই পাঁচ জেলায় হাসপাতাল থেকে রোগীদের নিখোঁজ হবার সংখ্যা রাজ্যের অন্যান্য জেলার থেকে বেশি। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় রোগীর নিখোঁজ হওয়ার সংখ্যা নেই বলে সমীক্ষায় উঠে এসেছে। রোগী নিখোঁজ হওয়ার সংখ্যা এই ৫ জেলার হাসপাতালে বেড়ে যাওয়ায় নবান্নের তরফে সতর্ক করা হয়েছে। জেলা ও সাবডিভিশন হাসপাতালে যাতে রোগীদের উপর নজরদারি চালানো হয় সে বিষয়ে খেয়াল রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে হাসপাতালে ঢোক্লার ও বেরনোর পথে কোনও ব‌্যক্তির আচরণে অসংলগ্ন ব‌্যবহার থাকলে তবে অবশ‌্যই পদক্ষেপ নিতে হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় (Diamond Harbour Health District) এই সাফল্য উল্লেখযোগ্য বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে কোভিডের টিকাকরণ কর্মসূচিতে এই স্বাস্থ্য জেলায় ব্যাপক সাফল্য মেলে। মূলত তাঁর উদ্যোগেই এই সাফল্য বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00