Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইফোঁটার দুপুরে পাঁশকুড়ার সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: ভাইফোঁটার দিন দুপুরে পাঁশকুড়ার সব্জী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।সূত্রের খবর, পাঁশকুড়া থানার(Paskur P.S.) অন্তর্গত পাঁশকুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাহারগ্ৰামে কন্টাই কো-অপারেটিভ ব্যাংক ও ফল আড়তের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসনের নির্দেশে পাঁশকুড়ার দমকল আধিকারিকরা দমকলের ইঞ্জিনসহ ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নি নিয়ন্ত্রণে আনে।

পরে আরও একটি তমলুক থেকে দমকলের ইঞ্জিন আসে।ভাইফোঁটার একাধিক কর্মসূচিকে উপেক্ষা করেঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারপারসন , ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

অন্যদিকে,বুধবার ভাইফোঁটার দিন বিকেলে দুর্ঘটনা ঘটে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের হাতিবাড়ি রাস্তার বাঁধগোড়া টার্নিংএ ।খবর পেয়ে গোপীবল্লভপুরের থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ২ জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gopiballavpur Hospital) নিয়ে আসেন ।সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর দু জনের ই অবস্থার অবনতি ঘটায় তাদের দ্রুত ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।পুলিশ সুত্রে জানা গেছে আহতরা হলেন রথিকান্ত সিং বয়স ২২ বছর ও রাজা নায়েক বয়স ১৮ বছর।দুজনেরই বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের ভোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন একটি মোটরসাইকেলে রথিকান্ত ও রাজা হাতিবাড়ির দিক থেকে গোপীবল্লভপুরের দিকে আসার সময় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধগোড়া টার্নিং- এ ব্যারিকেড ধাক্কা মেরে ছিটকে পড়ে।খবর পেয়ে গোপীবল্লভপুরের থানার পুলিশ তাদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে আসেন। হাসপাতাল সুত্রে জানা গেছে, রাজার মাথা ও বুকের চোট গুরুতর ।ও রথিকান্তের মাথায় ও মুখে চোট গুরুতর হওয়ায় তাদের ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00