Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলে ভর্তির জন্য দিতে হবে অতিরিক্ত ফি এবং ৮ বস্তা সিমেন্ট, ‘তোলাবাজি’তে অভিযুক্ত প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:সরকারি স্কুলে ভর্তির জন্য দিতে হবে নির্ধারিত ফি থেকে অনেক বেশি টাকা,সাথে স্কুলের উন্নতিকল্পে দিতে হবে ৪ থেকে ৮ বস্তা সিমেন্ট(Cement)।প্রধান শিক্ষকের ফতোয়া সামনে আসতেই অভিভাবকদের বিক্ষোভ পাঁশকুড়া(Paskura) ব্র্যাডলি বার্ড হাই স্কুলে।সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য দিতে হচ্ছে দেড় হাজার টাকা, যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেক বেশি,সাথে সাথে স্কুলের উন্নতিকল্পে দিতে হবে ৪ থেকে ৮ বস্তা সিমেন্ট এমনই অভিযোগ উঠেছে পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে।

হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের বলা রয়েছে, ডেভেলপমেন্ট ফি বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ ২৪০ টাকা নেওয়া যাবে, যদি কোন পড়ুয়া সেই ফ্রি দিতে সমর্থ্য না হয় তবে তার ফি মুকুব করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে, সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাঁশকুড়া বার্লি পার্ট হাইস্কুলের ছাত্র ভর্তির ক্ষেত্রে মোটা টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা।এক অভিভাবক জানান, আমি ফুচকা বিক্রি করে সংসার চালাই। স্কুলে ভর্তির দেড় হাজার টাকা পাব কোথায় ?স্কুল কর্তৃপক্ষ তার কোন কথাই শুনেনি ।

বাধ্য হয়ে তার হাতের পলা বিক্রি করে স্কুলের ফি মেটান ঐ অভিভাবক। পাশাপাশি আরেক অভিভাবক অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে টাকার পাশাপাশি ৪-৮ বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে। আবার উঁচু ক্লাসে ভর্তি হলে সিমেন্টের বস্তা ১০টি দিতে হবে।এই টাকা দিতে অস্বীকার করলে স্কুলে ছেলেকে পাঠাতে না বলা হচ্ছে।বিজেপি অভিযোগ করেন, এর আগে এই ধরনের রীতি ছিল না।স্কুলটির বোর্ড তৃণমূল(TMC) পরিচালিত হওয়ায় বেআইনি ভাবে টাকা তোলার একটি নতুন পন্থা শুরু করেছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ওই স্কুলে কি ঘটছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00