Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমরত্ব: দুর্ঘটনায় নিহত সিভিক ভলেন্টিয়রের অঙ্গদান করল পরিবার

তাঁর অঙ্গ দান করল পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথদুর্ঘটনার শিকার হয়েছিলেন কুলপির সিভিক ভলেন্টিয়র বিদেশ হালদার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। চিকিৎসারত অবস্থায় ব্রেন ডেথ (BRAIN DEATH) হয়েছিল। তাঁর অঙ্গ দান (ORGAN DONATE) করল পরিবার।

ব্রেন ডেথের খবর পেয়ে বিদেশের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, ছেলেকে ‘অমর’ করে রাখতেই হবে। তাই ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে অন্যজনের মধ্যে। তবে, এক নয়। একাধিক। এরপরেই দান করা হয় বিদেশের দু’টি কিডনি, লিভার ও চোখের কর্নিয়া। তারপর দেহ ফিরিয়ে নিয়ে আসা হয় কুলপিতে। রবিবার রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কুলপি থানার পক্ষ থেকে নিহত সিভিক ভলেন্টিয়রের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ওই রাতেই।

পরিবার সূত্রে খবর, গত ৭ এপ্রিল ১১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে স্ত্রীকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন বিদেশ। কামারচক মোড়ের কাছে ওই সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। গুরুতর আহত হন বিদেশ ও তাঁর স্ত্রী। মাথায় গুরুতর চোট পান বিদেশ। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছিল কুলপি গ্রামীণ হাসপাতালে। এরপরে অবস্থার অবনতি হলে বিদেশকে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানেই ব্রেন ডেথ হয় তাঁর।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00