Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মামাবাড়িতে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

অসাবধানবশত জড়ো করে রাখা খড়ের গাদায় আগুন লেগে যায়। আর তাতেই জ্বলন্ত খড়ের গাদায় চাপা পড়ে যায় ছোট্ট শিশুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: বুধবার বিকেলে মামা বাড়ির সামনে উঠোনে খেলছিল দুই শিশু। বড় ভাই বছর চারের আব্দুস সামির খেলার ছলে আলু পোড়ানোর জন্য খড়ের গাদার পাশেই আগুন ধরায়। পাশেই ছিল তাঁর ছোট ভাই বছর তিনেকের আব্দুল সাহিদ। কিন্তু অসাবধানবশত জড়ো করে রাখা খড়ের গাদায় আগুন লেগে যায়। আর তাতেই জ্বলন্ত খড়ের গাদায় চাপা পড়ে যায় ছোট্ট শিশুটি। প্রথমে বাড়িতে থাকা সদস্যরা সেটি দেখতে পারেননি। যতক্ষণে সেটা জানা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি করনদিঘির পুর্ব ফতেপুর গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই মামা বাড়িতে ঘুরতে এসেছিলেন দুই শিশু। বুধবার বিকেলে তাঁরা ঘরের উঠোনে খেলছিলেন। তখনই চার বছরের আব্দুস সামির খেলার ছলে আগুন জ্বালায়। তখনই পাশে থাকা খড়ের গাদায় আগুন ধরে যায়। সেই ঘড়ের গাদা দাউ দাউ করে জ্বলতে থাকে এবং ছোট্ট সাহিদের গায়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। তাতেই চাপা পড়ে যায় শিশুটি। সেসময় বড় ভাই ভয়ে ছুটে পালিয়ে যায়। পড়ে বাড়ির বড়রা যখন আগুন নেভায়, তখন তাঁরা খড়ের গাদার নীচ থেকে সাহিদকে দেখতে পায়। গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে প্রথমে করনদিঘি গ্রামীণ হাসপাতাল ও পড়ে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শিশুর। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00