Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ময়নাগুড়িতে মাটি চুরির অভিযোগে গ্রেফতার এক

মাটি চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নিউ ময়নাগুড়ির রেল স্টেশন সংলগ্ন এলাকা  থেকে ওই ব্যক্তি মাটি চুরি করছিল বলে জানিয়েছে আরপিএফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাটি চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়িতে। নিউ ময়নাগুড়ির রেল স্টেশন সংলগ্ন এলাকা  থেকে ওই ব্যক্তি মাটি চুরি করছিল বলে জানিয়েছে আরপিএফ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম নারায়ন রায়। রবিবার তাঁকে তোলা হবে আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ ময়নাগুড়ির রেল স্টেশন সংলগ্ন বেদগাড়া এলাকায় রেলের জমির মাটি চুরি হচ্ছিল দীর্ঘদিন ধরে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে হানা দেয় জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ থানার পুলিশ। সেখান থেকে পুলিশ যায় অভিযুক্ত নারায়ন রায়ের বাড়িতে। শনিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার নারায়ন রায়কে গ্রেফতার করার পাশাপাশি মাটি ভর্তি একটি ট্রাক্টর  এবং ট্রলি বাজেয়াপ্ত করেছে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি রেলের জমির মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। শনিবার তিনি একই কাজ করছিলেন। আর সেই খবর পেয়ে ট্রাক্টরের নাম্বারের সুত্র ধরে শনিবার রাতে তার বাড়িতে পৌঁছে যায় জলপাইগুড়ি রোড স্টেশন থানার রেল পুলিশ। ওই রাতে বাড়ি থেকে নারায়নকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এই ঘটনা নিয়ে রেল পুলিশ আধিকারিক সুব্রত নাগ বলেন, ‘সেখানে গিয়ে আমরা ট্রাক্টর ভর্তি মাটি দেখতে পাই। এরপর নারায়ণ রায়কে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে নিয়ে আসি আমরা। ধৃতকে আজ আদালতে পাঠানো হবে।’  ধৃতকে জিজ্ঞসাবাদ করার পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00