Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করমণ্ডলের স্মৃতি ফিরিয়ে ওন্দায় মালগাড়ির ঘাড়ে চাপল ইঞ্জিন

করমণ্ডলের স্মৃতি ফিরিয়ে ওন্দায় একই লাইনে চলে এল দুই ট্রেন। একটি মালগাড়ি সজোরে ধাক্কা দিল অপর মাল্গাড়ির পিছনে। হতাহতের খবর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার(Coromondol Express Accident) ঘা এখন দগদগ করছে। তারই মাঝে আবারও একই ঘটনার পুনঃরাবৃত্তি ঘটল ভারতীয় রেলে। এবারের ঘটনাস্থল আবার বাংলা(Bengal)। রবি ভোরে বাঁকুড়া(Bankura) জেলার ওন্দায়(Onda) লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির(Goods Train) পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে অপর একটি মালগাড়ি। সেই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধাক্কা মারা মালগাড়ির ইঞ্জিন দাঁড়িয়ে থাকা মালগাড়ির ঘাড়ে উঠে যায়। এই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও মালগাড়িটি কোনও যাত্রীবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারলে অনেক মানুষেরই প্রাণহানীর ঘটনা ঘটতে পারত। করমণ্ডলের ক্ষেত্রে দেখা গিয়েছিল লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছিল দুরন্ত গতির যাত্রীবাহী ট্রেন। এবারেও একই ছবি। সেই লুপ লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে আবারও অপর একটি ট্রেনের ধাক্কা। স্বাভাবিক ভাবেই এবার ফিরছে অন্তর্ঘাত তত্ত্ব। যদিও রেল জানিয়েছে ধাক্কা মারা মালগাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়ে সিগন্যাল না দেখতে পেয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন।

আরও পড়ুন বাংলার বাগদায় মজেছে বিশ্ব, বেড়েছে রফতানি

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার ফলে। দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে। এই দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 

আরও পড়ুন সম পরিমাণ কেরোসিন বরাদ্দ হোক সব রেশন গ্রাহকদের জন্য, দাবি ডিলারদের

রেলের সিনিয়র ডিভিশনার সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে যান পরিদর্শনে। সেখান থেকেই তিনি জানান, ‘কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে। কোথাও কোনও ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এটা হতে পারে না। আমাদের তরফে তদন্ত করে দেখা হবে। মালগাড়ির লোকো পাইলটের হয়তো ঘুম পেয়ে গিয়েছিল। কারণ তিনি সিগন্যাল খেয়াল করেননি। অপর ট্রেনটির লুপ লাইনে সান্টিংয়ের কাজ চলছিল। দুটি ট্রেন ধাক্কা খায়। একজন লোকো পাইলট আহত হয়েছেন। হতাহতের কোনও খবর নেই।’ এদিকে এই দুর্ঘটনার জন্য আদ্রা-খড়গপুর শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল ব্যাহত হতেই পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে টাটানগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00