Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোনের পচাগলা দেহ আগলে বৃদ্ধ দাদা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিনসন স্ট্রিটের ছায়া এবার নোয়াপাড়ায়। বোনের পচাগলা দেহ আগলে বসে রইলেন দাদা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নোয়াপাড়া থানার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিধানপল্লীতে থাকতেন সত্তর বছর বয়সি রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে থাকতেন ৬৫ বছরের বোন কৃষ্ণা ঘোষ। গত কয়েকদিন ধরে দুজনের কাউকেই দেখতে পায়নি পুলিশ। মঙ্গলবার তাদের ঘর থেকে দুর্গন্ধ পান প্রতিবেশিরা। তখনই তাঁদের সন্দেহ হয়। এরপরই স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেয়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে যখন পুলিশ যখন রবীন্দ্রনাথের বাড়িতে যায়, তখন তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশ বাড়িতে ঢুকে কৃষ্ণা ঘোষের পচাগলা দেহ দেখতে পান। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ আগলে বসেছিলেন বৃদ্ধ দাদা। পুলিশ ইতিমধ্যেই কৃষ্ণাদেবীর দেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রবীন্দ্রনাথ ঘোষকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কবে কৃষ্ণাদেবীর মৃত্যু হয়েছে, সেবিষয়ে পুলিশের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঘোষ ও কৃষ্ণা ঘোষ দুজনেই মানসিক অবসাদে ভুগছিলেন। কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। এই ধরনের ঘটনা যে ঘটবে, সেকথা কল্পনাও করতে পারেননি স্থানীয় বাসিন্দারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00