Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের সব বেসরকারি হাসপাতালে চালু হচ্ছে HMIS, লাভ রোগীদের

বাংলার তামাম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে এক ভার্চুয়াল ব্যবস্থায় যার নাম HMIS।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর। অচিরেই আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতরের নখদর্পণে। কেননা সরকারি ক্ষেত্রে আগেই যা চালু হয়েছিল এবার তা চালু হয়ে যাচ্ছে বেসরকারি ক্ষেত্রেও। বাংলার(Bengal) তামাম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকেও(Private Hospitals) ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে এক ভার্চুয়াল ব্যবস্থায় যার নাম Health Monitoring Information System বা HMIS। এই পদ্ধতি লাগু হওয়ার ফলে সব থেকে বেশি লাভবান হবেন রোগীরা। কেননা রোগীর রোগ ও স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য আপলোড থাকবে একটি পোর্টালে(Portal)। সেই রোগী(Patient) এরপরে যখন সরকারি বা বেসরকারি যে হাসপাতালেই যান না চিকিৎসা করাতে সঙ্গে সঙ্গে পোর্টাল থেকে তাঁর যাবতীয় তথ্য পেয়ে যাবেন চিকিৎসক। সে এই রাজ্যে হোক কী ভিন রাজ্যে। এক ক্লিকেই খুলে যাবে রোগীর যাবতীয় তথ্যের দরজা।

আরও পড়ুন হাইকোর্টে মুখোমুখি মমতা – শুভেন্দু, এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সব সরকারি হাসপাতালেই চালু হয়ে গিয়েছে HMIS। বেশ কিছু বেসরকারি হাসপাতালেও এই ব্যবস্থা চালু আছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে HMIS’র আওতায় রাজ্যের সব বেসরকারি হাসপাতালকেই আনতে হবে। সেই সূত্রেই রাজ্যের তামাম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকেও ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই প্রক্রিয়ায়। এ নিয়ে অবিলম্বে সর্বস্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারককে মঙ্গলবার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। শুধু তাই নয়, এ বার থেকে রাজ্যের সব সরকারি-বেসরকারি সব ধরনের হাসপাতালকে প্রতি মাসে সব চিকিৎসাধীন রোগীর তথ্যাবলি HMIS পোর্টালে আপলোড করতে হবে। সব মিলিয়ে প্রায় ৯০০ ধরনের রোগভোগ ও তার চিকিৎসা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে পোর্টালে। এর সবচেয়ে বড় সুবিধে হল, একবার এই ব্যবস্থার আওতায় রোগীর চিকিৎসা শুরু হয়ে গেলে ভবিষ্যতে যে কোনও সময়ে রাজ্যের যে কোনও হাসপাতালের চিকিৎসক সেই পুরোনো তথ্য পোর্টালে দেখতে পাবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00