Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরভূমের পুনরাবৃত্তি হতে পারে ঝাড়গ্রামেও, সঙ্কটে বিজেপি প্রার্থী

বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের মতোই ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর মনোনয়নও বাতিল হয়ে যেতে পারে বলেই জানা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়ো না। এই প্রবাদ বাক্য যে সকলেরই মেনে চলা উচিত সেটা এখন বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলার মাটিতে পদ্মশিবিরের প্রার্থী হওয়া পাবলিকেরা। কেননা অগ্রপশ্চাৎ না ভেবেই তাঁরা সব নেমে পড়েছেন ভোটের ময়দানে। অথচ সেই ময়দানে নামতে গেলে যে যে নথিপত্রের প্রয়োজন হয় তার অনেক কিছুই তাঁরা দাখিল করতে পারছেন না মনোনয়নের সময়ে। বীরভূম লোকসভা(Birbhum Constituency) কেন্দ্রে বিজেপি প্রার্থী(BJP Candidate) করে প্রাক্তন IPS দেবাশিষ ধরকে(Debashish Dhar)। অথচ তিনি মনোনয়নের সময়ে No Dues Certificate দাখিলই করতে পারেননি। আর তাই বাতিল হয়ে যায় তাঁর মনোনয়ন। এমনকি কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরেও কোনও লাভ হয়নি দেবাশিষের। সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই শিলমোহর দিয়েছে। এবার এই একই ঘটনা ঘটতে পারে ঝাড়গ্রাম লোকসভা(Jhargram Constituency) কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর(Pranat Tudu) ক্ষেত্রেও। তাঁর মনোনয়নও বাতিল(Possibility of Nomination Cancel) হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এমতাবস্থায় পদ্মশিবির বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখছে বলেই জানা গিয়েছে।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হয়েছিল স্ক্রুটিনির সময়ে। প্রণত টুডুর ক্ষেত্রেও তাঁর মনোনয়ন স্ক্রুটিনির সময়ে বাতিল হয়ে যেতে পারে বলে মনে করছে পদ্মশিবির। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? জানা গিয়েছে, প্রণত টুডু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি চাকরি করতেন। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার দোবাটি গ্রামে প্রণতর আদি বাড়ি। তিনি প্রায় ১২ বছর ধরে ঝাড়গ্রামের হাসপাতালে কর্মরত ছিলেন। ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসকের পদ থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু তিনি ইস্তফা দিলেও স্বাস্থ্য ভবন তাঁকে রিলিজ করছিল না। এই কারণে প্রার্থীর নাম ঘোষণা করতে দেরি হয় বিজেপির। পরবর্তী সময়ে NOC পান প্রণত। গত ৩০ এপ্রিল তিনি জেলার নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন পত্র জমা দেন। সেই ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, মনোনয়নের ক্ষেত্রে অনেক খুঁটিনাটি শর্ত থাকে। সেই শর্ত পূরণ না হলে মনোনয়ন বাতিল হতে পারে। প্রণতবাবু দীর্ঘদিন সরকারি কর্মচারী ছিলেন। ফলে তাঁকেও No Dues Certificate জমা দিতে হবে। নাহলেই তাঁর মনোনয়ন বাতিল হয়ে যাবে।

ততবে দেবাশিষ ধরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঝাড়গ্রামের পদ্মশিবির এবার সময় থাকতে থাকতেই বিকল্প প্রার্থীর ব্যবস্থা করে রেখেছে। সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম বকুল মুর্মু। স্ক্রুটিনিতে প্রণতর মনোনয়ন বাতিল হলে বকুল বিজেপির প্রার্থী হবেন। তবে বিষয়টি এখনই সামনে আনছে না পদ্মশিবির। উনিশের ভোটে যে কেন্দ্র থেকে বিজেপি প্রায় ১২ হাজার ভোটে জয়ী হয়েছিল সেই কেন্দ্রেই এবার বিজেপি বিদায়ী সাংসদ কুনার হেমব্রমকে ভোটের টিকিটই দেয়নি। পরিবর্তে সেই টিকিট দেওয়া হয় প্রণত টুডুকে। কিন্তু এখন তাঁরই মনোনয়ন বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, যদি প্রণতের মনোনয়ন বাতিল হয়ে যায়, তাহলে কুনারকেই কেন বিকল্প প্রার্থী হিসাবে মাঠে নামানো হল না? সেখানে একদম আনকোরা, অচেনা বকুল মুর্মুকে তুলে ধরছে পদ্মশিবির? এর উত্তরে বিজেপি নেতাদের দাবি, কুনার নিজেই যেখানে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন, সেখানে বিজেপিই বা কীভাবে তাঁকে প্রার্থী করবে এখন! সব মিলিয়ে চূড়ান্ত ডামাডোল অবস্থা বাংলার পদ্মশিবিরে। একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হতে চলেছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00