Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনে আপাতত কেউ নয়

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটিতে আপাতত কেউ বসবে না। মুখ্যমন্ত্রীর পাশের আসনটিতে বসতেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটিতে আপাতত কেউ বসবে না। সেপ্টেম্বরের স্বল্পকালীন অধিবেশন ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না বলে সূত্রের খবর। এত দিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটিতে বসতেন পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিসভায় সর্বশেষ রদবদলের পর বিধানসভায় বিধায়কদের বসার ব্যবস্থায় বদল আনা হয়েছে। বিধায়কদের বসার আসনে বদল আনা হলেও মুখ্যমন্ত্রীর পাশের আসনে কে বসবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ওই আসনে রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিমকে বসানো হতে পারে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এখনই ফিরহাদ হাকিমকে ওই আসনে বসানো হচ্ছে না। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত ওই আসনটি কারও জন্য বরাদ্দ করা হয়নি।

পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেই হিসেবে পার্থর জন্য মুখ্যমন্ত্রীর পাশের আসনট বরাদ্দ ছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। পার্থর দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেছিল ওই আসনটি শোভনদেব চট্টোপাধ্যায় পেতে পারেন। কিন্তু বিধানসভা সূত্রের খবর, শোভনদেব চট্টোপাধ্যায় বা ফিরহাদ হাকিম, কাউকেই আপাতত ওই আসনটি ছাড়া হচ্ছে না।

যদিও আগামীদিনে কাকে ওই আসনে বসানো হবে, বা আদৌ বসানো হবে কি না, সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আসন্ন স্বল্পকালীন অধিবেশনে যে ওই আসনে কাউকে বসানো হবে না তা এক প্রকার নিশ্চিত। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00