Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদের ব্লকে ব্লকে তৈরি হচ্ছে নতুন রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: সম্প্রতি সারা বাংলা জুড়ে ১২হাজার কিলোমিটার রাস্তা নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলান্যাস করেছেন। এই রাস্তার মধ্যে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার প্রতিটি ব্লকের রাস্তাও রয়েছে। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বৈঠক ডাকা হয়। সেখানে ওই সব রাস্তার কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, প্রতি ব্লকের সভাপতি সহ অন্যান্যরা। বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর(CM) উল্লেখিত জেলার রাস্তা গুলির কাজ শীঘ্রই শেষ করা হবে।

কেন্দ্রীয় সরকারের(Central Goverment) বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রীর নিজস্ব তৎপরতায় জেলা জুড়ে নতুন রাস্তায় যাতায়াতে করতে পারবেন ব্লকের বাসিন্দারা। ত্রিস্তর পঞ্চায়েতের তত্বাবধানে এইসব কাজ গুলি দ্রুত গতিতে শেষ করা হবে বলে জানানো হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00