Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাজুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি ইতিহাস : কাকলি

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম: বাংলা জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি একটা ইতিহাস তৈরি হল বলে বৃহস্পতিবার মধ্যমগ্রামে দাবি করেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।এদিন সাংবাদিক সম্মেলন করে সাংসদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই এই সাংবাদিক সম্মেলন।বাংলাজুড়ে সম্পুর্নরূপে রাজ্য সরকারের অর্থে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

যার মধ্যে বারাসত সংসদীয় এলাকায় ১১৮ টি রাস্তা রয়েছে।এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে নতুন রাস্তাও রয়েছে যেমন,ঠিক তেমনই রাস্তা সংস্কারও রয়েছে।এটা একটা ইতিহাস রচিত হল বলে মনে করে সাংসদ। ভারতবর্ষে কোন রাজ্যে এত রাস্তার বিস্তার ঘটানো প্রচেষ্টা কোন মুখ্যমন্ত্রী বা কোন রাজ্য সরকার করেছে বলে সাংসদ মনে করেন না।রাস্তাই হচ্ছে সংযোগকারী মাধ্যম,রাস্তা দিয়ে যেমন এম্বুলেন্সও যায় তেমনই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতেও প্রয়োজন।রাস্তা ডেভালপ করলে মানুষের জীবনে মান উন্নয়ন ঘটে ,উন্নয়নও হয়,তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান সাংসদ থেকে জেলা নেতৃত্ব।

বারাসতের(Barasat) তৃণমূল বিধায়ক(MLA) চিরঞ্জিত বলেন, এই যে রাস্তা তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে যেখানে যেখানে রাস্তা সংস্কার এবং তৈরি হবে সেখানে ১০০ দিনের কাজে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তারা প্রত্যেকে কাজ করার সুযোগ পাবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00