Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩ জেলার ম‍ৎস্যজীবীদের জন্য চালু নয়া প্রকল্প ‘সমুদ্র সাথী’

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উপকূলবর্তী তিন জেলার ম‍ৎস্যজীবিদের জন্য ‘সমুদ্রসাথী’ নামে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। ওই প্রকল্পে ভরা বর্ষার সময়ে অর্থা‍ৎ এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকাকালীন মাসিক ৫ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন ম‍ৎস্যজীবীরা। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্য বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘রাজ্যের তিন উপকূলবর্তী জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে প্রচুর ম‍ৎস্যজীবি সমুদ্রে মাছ ধরতে যান। জীবনের ঝুঁকি নিয়েও প্রতিকূল অবস্থার মধ্যে মাছ ধরতে যেতে হয় তাঁদের। যেহেতু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, তাই ম‍ৎস্যজীবিদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। ওই তিন জেলার ম‍ৎস্যজীবীদের জন্য ওই দুই মাস ৫,০০০ টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।’

নয়া প্রকল্পে ২ লক্ষ ম‍ৎস্যজীবি উপকৃত হবেন বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। নয়া প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, লোকসভা ভোটের আগে ‘সমুদ্র সাথী’ প্রকল্প ঘোষণা করে রাজ্যের প্রান্তিক মানুষকে কাছে টানার চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00