Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতালের পিছনে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার সদ্যজাত শিশুকন্যা

ক্রমাগত কান্নার আওয়াজের উৎস খুঁজতে গিয়ে হাসপাতালের কর্মীরা দেখলেন আবর্জনার স্তূপে কাপড়ে মুড়ে কেউ এক সদ্যজাত শিশুকে ফেলে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: শুক্রবার সকালে হাসপাতালের পিছন দিক থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন কর্মীরা। ক্রমাগত কান্নার আওয়াজের উৎস খুঁজতে গিয়ে হাসপাতালের কর্মীরা দেখলেন আবর্জনার স্তূপে কাপড়ে মুড়ে কেউ এক সদ্যজাত শিশুকে ফেলে গিয়েছে। অমানবিক ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার রশিদপুর গ্রামীন হাসপাতালের। ওই হাসপাতালে কর্মরত সিভিক ভলান্টিয়াররা উদ্ধার করে শিশুটিকে। এরপরই ওই সদ্যজাত শিশুর চিকিৎসা শুরু হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোনও দাবিদার না থাকায় আপাতত ওই হাসপাতালেই রাখা হয়েছে শিশুটিকে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই এক শিশুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল হাসপাতালের পিছন দিক থেকে। কিন্তু সে দিকটায় ময়লা আবর্জনা ফেলা হয়। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা শুরু করেন খোঁজাখুঁজি। এরপর ওই আবর্জনার স্তূপেই শিশুটিকে দেখতে পান তাঁরা। সিভিক ভলান্টিয়াররা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই সদ্যজাত একটি শিশুকন্যা। বয়স এক বা দুই দিন। কে বা কারা ওই শিশুটিকে ফেলে গিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই হাসপাতাল ও আশেপাশের হাসপাতাল ও নার্সিংহোমে খোঁজ নিচ্ছে পুলিশ। তবে ওই উদ্ধার হওয়া সদ্যজাত শিশুকে দেখতে অনেকেই ভিড় করছেন হাসপাতাল চত্বরে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00