Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিটে রাজ্যে প্রথম সৌম্যজিৎ! হতে চান রেডিওলজি বিশেষজ্ঞ

সর্বভারতীয় স্তরের নীট পরীক্ষায় তিনজনই পেয়েছে প্রথম স্থান। ৭২০ পেয়ে প্রথম হয়েছেন তিনজন

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতে প্রকাশ করা হয়েছে নিট পরীক্ষার ফলাফল। আর তাতে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছেন বাঁকুড়ার সোনামুখীর শ্যামবাজার এলাকার বাসিন্দা সৌম্যজিৎ হালদার। তাঁর এই সফলতায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পরিবারের লোকজন। পশ্চিমবঙ্গে প্রথম হলেও গোটা দেশে সৌম্যজিতের র‍্যাঙ্ক ঊনবিংশতম। চিকিৎসক হওয়ার স্বপ্ন সৌম্যজিতের ছোট থেকেই কারণ বাবার ওষুধের দোকান। তাই ডাক্তারি ব্যাপারটা খুবই ভালো লাগত তাঁর। বাঁকুড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র সৌম্যজিৎ সবসময়ই মেধাবী ছাত্র হিসাবে পরিচিত। স্কুলের শিক্ষক কিংবা সহপাঠীরা সেটাই বলেন বারবার। ২০১৯ সালে দশম শ্রেণীর পরীক্ষায় ৯৫ শতাংশ এবং চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৫.৬ শতাংশ নম্বর পান তিনি।

নিট পরীক্ষায় এই সফলতা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সৌম্যজিৎ জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে দিল্লি এইমস থেকে এমবিবিএস করে পরে রেডিওলজি নিয়ে পড়তে চাই। রেডিওলজি বিষয়টি আমার কাছে অত্যন্ত প্রিয়। পরিবারেরও ইচ্ছে আমি তা নিয়েই পড়াশোনা করি। আগামী দিনে রেডিওলজি বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছে রয়েছে।’ ছেলের এই সফলতায় খুবই খুশি বাবা চন্দ্রভানু হালদার। তিনি জানিয়েছেন, ‘ওর এই সাফল্য শুধু সোনামুখী শহর নয় গোটা রাজ্যের কাছে গর্বের। আমরা অত্যন্ত খুশি। আমি নিজে ওষুধের ব্যবসা করার সুবাদে অনেক চিকিৎসক চেনাজানা। তাঁদের খুব কাছ থেকে দেখে আসছি। মনে মনে আমার স্বপ্ন ছিল ছেলেকে চিকিৎসক করে তুলব। প্রথম থেকেই ছেলেকে চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতাম। আজ আমার সেই স্বপ্ন সফল হতে চলেছে।’

সর্বভারতীয় স্তরের নীট পরীক্ষায় তিনজনই পেয়েছে প্রথম স্থান। ৭২০ পেয়ে প্রথম হয়েছেন তিনজন। মৃণাল কুট্টারি, তন্ময় গুপ্তা ও কার্তিক জি নায়ার সেই প্রথম স্থান দখল করে রেখেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00