Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬০ লক্ষ টাকার ফেনসিডিল পাচারের বড় ছক বানচাল, ধৃত ১

বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার ৫৭৫ শিশি ফেনসিডিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি মাদক পাচার করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। আর অভিযান চালিয়েই বড়সড় সাফল্য পেল সংস্থা। একটি অটো সমেত বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার ৫৭৫ শিশি ফেনসিডিল (PHENSEDYL)। গ্রেফতার করা হয়েছে ১ জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২টি বস্তায় ভর্তি ছিল ফেনসিডিল শিশিগুলি। ধৃতের নাম শেখ আমেদ আলি। এই ব্যক্তিই চালাচ্ছিলেন অটো। ধৃতের বাড়ি দেওয়ান দিঘি থানার আলমপুরে।  আরও জানা গিয়েছে, প্রতিটি বোতল ছিল ১০০ মিলিলিটারের। এনসিবি’র দাবি, প্রায় ৬০ লক্ষ টাকার ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, ধৃতের ৫ দিনের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান মাদক সঙ্ক্রান্ত বিশেষ আদালত। অনুমান, ফেনসিডিল পাচারে জড়িত বড়সড় চক্র। তালিত এলাকা থেকে ওই বেআইনি মাদক পাচার করা হচ্ছিল।

শুক্রবার সকালে ফাগুপুর মোড়ের কাছ থেকে বেআইনি মাদক সহ অটো বাজেয়াপ্ত এবং চালককে গ্রেফতার করা হয়। কারণ, বৈধ কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেনি চালক। এনসিবি তদন্ত করে দেখছে এই ঘটনায় আরও কারা জড়িত। কোথা থেকে এসেছিল বা কোথায় পাচার করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ মাদক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00