Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দীগ্রামের সৈফুল্লচকে বোমা উদ্ধার , পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম ও বাঁকুড়া: নন্দীগ্রামের সৈফুল্লচকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের, বোমা রেখেছে দুষ্কৃতীরা অভিযোগ বিজেপির।নন্দীগ্রাম(Nandigram) বিধানসভার দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সইফুল্লাচকে একটি পান বরজের পাশে একটি টিনের বাক্স পড়ে থাকতে দেখেন বোরজে কাজ করতে আসা কিছু গ্রামবাসী,টিনের বক্স খুলতেই তারা দেখতে পান বেশ কিছু বোমা রাখা রয়েছে সেখানে।কিভাবে সেই বোমা এলো তা এখনো অব্দি জানা যায়নি।তবে সেই টিনের বাক্সে তৃণমূলের দলীয় পতাকা বাঁধা ছিল ,যার কারণে এলাকা বাসি সরাসরি অভিযোগের আঙুল তোলেন তৃণমূলের দিকে,গ্রামবাসীরা পুলিসকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে ।

গ্রামবাসীদের আরো অভিযোগ যে পান বরজের পাশ থেকে বোমা পাওয়া গিয়েছে সেই বোরোজটি সক্রিয় তৃণমূল কর্মী দীপ্তি বারিকের। গ্রামবাসীদের আরো অভিযোগ যারা বোমা রেখেছিলেন তাদের মধ্যে তৃণমূলের এক সক্রিয় কর্মীকে তারা পুলিশের হাতে তুলে দেন, কিন্তু পুলিশ তাকে ছেড়ে দেয়, অপরদিকে বোম স্কোয়াড না নিয়ে এসেই একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে পুলিশ সেই বোমা রেসকিউ করে নিয়ে যেতে চায়, তখনই গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে।অন্যদিকে, বাঁকুড়াতে দামোদরে(Damodar) স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। মৃত যুবকের নাম শেখ ফায়াজ(২২)।

রানীগঞ্জের(Raniganj) গির্জা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে দামোদর নদের মথুরা চন্ডী ঘাটে স্নান করতে যায় ওই যুবক। সেখানে কোনো ভাবে জলে তলিয়ে যায় যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া ও বল্লভপুর ফাঁড়ির পুলিশ । দীর্ঘক্ষণ তল্লাশির পর দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে বলে জানিয়েছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00