Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈহাটিতে ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে খুন করে আত্মঘাতী বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: নিজের ছেলে ও মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন বাবা। ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে(Ramchandrapur Village)। বাবা জ্যোতিপ্রিয় কাশী মন্ডল,তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। মৃত ১৩ বছরের ছেলে জয়মাল্য মন্ডল, ৯ বছরের মেয়ে লাজবন্তী মন্ডল। স্ত্রী এর নাম লাবনী মণ্ডল(Laboni Mondal)। এদের বাড়ি পার্শ্ববর্তী বুদুরিয়া গ্রামে, রামচন্দ্রপুর হাজরাতলা এলাকায় ।

তাদের একটি জমি কেনা আছে। সেখানেই মাঝে মধ্যে যেতেন ছেলে মেয়েকে নিয়ে বাবা ।আর সেখানেই ছেলে এবং মেয়েকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী(Suicide) হন বাবা। ঘটনার তদন্তে নেমে শিবদাসপুর থানার পুলিশ জানতে পারে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা । পুলিশ তদন্তে আরো জানতে পেরেছে অশান্তির জেরেই স্ত্রী স্বামীর সঙ্গে থাকতেন না। বর্তমানে মানসিক অবসাদে ভুগছিলেন স্কুল শিক্ষক জ্যোতি প্রকাশ।

তার স্ত্রী অভিযোগ করেন নিজের ঠাকুমা মারা যাওয়ায় তিনি সেই বাড়িতে গিয়েছিলেন। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে না গিয়ে তার স্বামীকে দেখতে বলেছিলেন। সোমবার রাতে ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তার স্বামী।স্ত্রী লাবনী মন্ডলের অভিযোগ এর আগেও তার স্বামী তাকে ঘুমন্ত অবস্থায় বিদ্যুতের সব দিয়ে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু ফিউজ উড়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। বাড়ির লোকের পরামর্শে তিনিই সেই সময় কোন পুলিশের অভিযোগ করেননি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00