Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের

নির্বিঘ্নে কেটেছে দুর্গাপুজো। এবার আসছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো। বাঙালি এখন মেতে উৎসবের মধ্যেই

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বিঘ্নে কেটেছে দুর্গাপুজো। এবার আসছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো। বাঙালি এখন মেতে উৎসবের মধ্যেই। কিন্তু এই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা হয় তা দেখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিল নবান্ন। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতে খুবই দায়িত্ব সহকারে ও সজাগ থেকে নিয়ন্ত্রন করতে হবে। কোনও প্রকার অশান্তি কিংবা উপদ্রবকে মাথাচাড়া করতে দেওয়া যাবে না।

নোটিশ জারি করে জানানো হয়েছে, দেশকে অশান্ত করে তুলতে নানা জঙ্গি গোষ্ঠী ও বিভাজনকামী শক্তিগুলি পুরোপুরি সচেষ্ট, তাই পুলিশ কমিশনার, জেলাশাসক, এব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বড় পুজো প্যান্ডেলগুলিতে সিসিটিভি ও ওয়াচ-টাওয়ার তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপদ্রুত এলাকাগুলিতে বিশেষ ভাবে নজরে রাখতে বলা হয়েছে। পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এলাকার প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করে পুজোর সবরকম ব্যবস্থা করতে হবে। কালীপুজোয় বিসর্জনের দিন ধার্য করা হয়েছে ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে করতে হবে প্রতিমা নিরঞ্জন। তেমনই জগদ্ধাত্রী পুজোতে বিসর্জনের দিন ধার্য করা হয়েছে ১৪ ও ১৫ নভেম্বর। 

উৎসবের মধ্যে সাম্প্রতিক সম্প্রীতি ও শান্তি রক্ষার্থে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, নবান্নের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মীয় নেতা ও পুজো কমিটির সঙ্গে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসতে পারেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় কো-অর্ডিনেশন কমিটি গঠনের কথাও বলা হয়েছে। এছাড়াও করোনাকে মাথায় রেখেই সবকিছু দেখতে হবে। রাজ্যে আপাতত বাড়ছে করোনা। তাই বেশি ভিড় ও লোক সমাগমের দিকে না ঝোঁকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00