Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন করে অশান্ত সামশেরগঞ্জ, এলাকায় টহল বিএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধূলিয়ান মোড়ে। শুক্রবারের পর শনিবার সকালেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে কিছু দোকানও ভাঙচুরের খবর আসে। মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনকে সাহায্য করছে বিএসএফ। সমস্ত এলাকায় টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা।

বিএসএফের (সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার) ডিআইজি ও জনসংযোগ অফিসার নীলোৎপল কুমার পান্ডে বলেছেন, শুক্রবার ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচির মাঝেই জঙ্গিপুরের কিছু এলাকায় অশান্তির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলার অবনতির কারণে জেলা প্রশাসনের তরফে বিএসএফের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সাহায্য করেছে বিএসএফ।

আজ অর্থাৎ শনিবার সকালে দু’টি গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ধূলিয়ান মোড়। ঘটনার জেরে ধূলিয়ান মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, দুটি গোষ্ঠীর সংঘর্ষে বোমা ও গুলিও চলছে। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

অন্যদিকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে জলঙ্গিতে মিছিল বের করে বিভিন্ন মুসলিম সংগঠন। ওই মিছিলের শেষের দিকে থাকা কয়েকজন যুবক আচমকা বিডিও অফিস চত্বরে ঢুকে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও ব্লক প্রশাসনের তরফ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এখনও পর্যন্ত এই ঘটনার জেরে কাউকে গ্রেফতার করা হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00