Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝুঁকি নিয়ে রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,সুজনিপারা: রিলস ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার সুজনিপারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। এদিন রিলস(Reels) ভিডিও বানানোর সময় সুজনিপারা এবং নিমতিতা রেল স্টেশনের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে যুবককে বলে জানা যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। ঘটনার তদন্ত করে দেখছে রেল পুলিশ।

এর দরুন বেশ কিছুক্ষণ সুজনিপাড়া(Sujnipara) ও নিমতিতা(Nimtita) রেলস্টেশনের মাঝে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রিলস বানাতে বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরা নানা ধরনের ঝুঁকি নিচ্ছে। সড়ক পথ থেকে দুর্গম পাহাড়ি ঝরনার সামনে বা চলন্ত ট্রেনের সামনে অথবা নদীর ধার কিংবা সমুদ্রের ঢেউয়ে ঝাঁপ দিয়ে চমকপ্রদ রিলস বানাচ্ছে। আর একে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। সোশ্যাল মাধ্যমে কত বেশি ভিউয়ার্স পাওয়া যায় এই ইঁদুর দৌড়ে অকালে প্রাণ যাচ্ছে যুবক যুবতীদের।

এক অদ্ভুত অভ্যাসে বুঁদ হয়েছে বর্তমান প্রজন্ম। এর আগেও চলন্ত ট্রেনের সামনে রিলস তৈরি করতে গিয়ে একাধিক জনের মৃত্যু হয়েছিল। ফের সেই একই ধরনের ঘটনা ঘটলো সোমবার মুর্শিদাবাদ জেলায়। এই ধরনের দুর্ঘটনার খবর বারবার সামনে আসার পরেও হুশ ফিরছে না বর্তমান প্রজন্মের। স্রেফ নিজের ভিউয়ার্স বাড়াতে গিয়ে অকালে চলে যেতে হচ্ছে তরুণ তাজা প্রাণ গুলিকে। বিপদের ঝুঁকি নিয়ে সোশ্যাল মাধ্যমে চমপ্রদ উপস্থাপন করতে গিয়ে হচ্ছে দুর্ঘটনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00