Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কামারহাটি পুরসভার কাজ নিয়ে উষ্মা প্রকাশ সৌগত রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,কামারহাটি: আবারও বিস্ফোরক সাংসদ সৌগত রায় । কামারহাটি পৌরসভার সার্ভিস ঠিকমতো হচ্ছে না। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মানুষকে পরিষেবা দিতে হবে।কামারহাটি পৌরসভায় ভালো কাজ হচ্ছে না। আমাদের আচার ব্যবহার ঠিক রাখতে হবে। না হলে মানুষ ক্ষুন্ন হবেন। কামারহাটিতে মঙ্গলবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহা ও বিধায়ক(MLA) মদন মিত্রকে পাশে দাঁড় করিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়(MP Saugata Roy)।

তিনি আরো বলেন, কামারহাটি পৌরসভার(Kamarhati Municipality) কাউন্সিলর এখানে উপস্থিত আছেন তাদের বলছি আপনারা নিজেদের মধ্যে অন্য কোন আলোচনা না করে কিভাবে এলাকার উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবুন চিন্তা করুন ও কথা বলুন। কামারহাটি পৌরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর ভূমিকা নিয়ে বেশ কিছুটা খুব প্রকাশ করেন দমদমের সাংসদ। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার নাম উল্লেখ করে তিনি বলেন বহু জায়গা থেকে তার কাছে অভিযোগ আসছে কামারহাটি পুরসভাতে এসে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না এই বিষয়টি চেয়ারম্যানকে দেখতে হবে। এর পাশাপাশি সংসদ বলেন দুর্নীতি নিয়ে এজেন্সি যা করছে তা নিয়ে নিজেদের মধ্যে এখনই কোন আলোচনা করার কোন প্রয়োজন নেই। কে সঠিক কে ভুল তা আদালতে বিচার হবে।

আদালত চূড়ান্ত রায় দেবে। আগামী বছর যে লোকসভা নির্বাচন আছে তাতে তৃণমূল ভালো ফলাফল করবে বলে সাংসদ সৌগত রায়(Saugata Roy) বলেন যত যাই ঘটেই যাক না কেন তৃণমূলই ক্ষমতায় থাকবে এবং বেশি আসন পাবে। তাই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি পুরসভা কে ব্যবহার ভালো করার পরামর্শ দেন সাংসদ সৌগত রায়।তিনি আরো বলেন ,তৃণমূল কংগ্রেসের কোন বিকল্প নেই। বিজেপি প্রতিশোধ মূলক কাজ করছে। কিন্তু কে দোষী কে নির্দোষ তা আদালত বিচার করবে। তাই এই নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার সময় এখন নয়। দলের সঙ্গে থাকতে হবে ।দল যে নির্দেশ দেবে তা মেনে চলতে হবে, বলে জানান সাংসদ সৌগত রায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00