Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যারাকপুরে অন্য মেজাজে হোলি কাটালেন অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বুধবার ছিল হোলি উৎসব। বসন্তের আবহে দেশজুড়ে রঙের উৎসবে মাতোয়ারা ছিল গোটা দেশবাসী। রঙের উৎসব থেকে বাদ নেই রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আজ রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে মাতোয়ারা ছিলেন প্রত্যেকে। হোলির দিন সকাল-সকাল প্রতি বছরের মতোই এবছরও জগদ্দল বিধানসভার মেঘনা মোড়ে নিজ বাসভবনের নিচে তার অনুগামীদের সাথে হোলি উৎসবে মাতলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)।

শিল্পাঞ্চলের বহু মানুষ তাকে নানান রঙে রাঙিয়ে দেওয়ার জন্য আসেন তার বাড়ির সামনে।প্রতি বছরই এই দিনটিতে অন্য মুডে ধরা দেন সাংসদও।হোলি উৎসবে শামিল হয়ে সাংসদ(MP) বলেন, আজ রঙের উৎসব দেশজুড়ে পালন হচ্ছে।সকলকে সুষ্ঠুভাবে হোলি পালন করার কথাও জানান সাংসদ।কখনো সাংসদের সাথে ছবি বা কখনো মাথায় আবির লাগিয়ে সৌজন্য বিনিময় তাকে ।তার দলীয় কর্মী-সমর্থকদের উন্মাদনা হোলির দিন ছিল তুঙ্গে। অন্যদিকে সাংসদের বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশবাহিনী।শুধু তাই নয় পুলিশের বিশেষ দল টহল দেয় গোটা এলাকা জুড়ে।

ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে হোলি উৎসবে সকলে মেতে উঠেছে তার অন্যতম কারণ অর্জুন সিং মনে করেন ,ওই এলাকায় যে জুট মিলগুলো বন্ধ হয়ে গেছিল তার সবকটি আবার খুলে গেছে ।সেখানে উৎপাদন হচ্ছে । মজদুরদের রোজগার হচ্ছে। সকলের মুখে হাসি ফুটেছে । তাই হোলির দিনে সকলে আনন্দে মেতে উঠেছেন। তিনি নিজে মিলগুলো খোলা রাখার জন্য দীর্ঘ আন্দোলন করেছিলেন। তারই ফল শ্রমিকরা হাসছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00